শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হরমুজে জাহাজ লক্ষ্য করে ছোড়া ইরানের সব ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী ইসলামী যুব আন্দোলনের ঈদ পুনর্মিলনী ও থানা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন দায়িত্বে মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি গুজরাটে গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক মুসলিম বাড়ি রাশিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে আমিরে মজলিস প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু 

‘প্রশ্নবিদ্ধ নির্বাচনের রেকর্ড নেই আওয়ামী লীগের’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মন্তব্য করেছেন, আওয়ামী লীগের আমলে কলঙ্কিত ও প্রশ্নবিদ্ধ নির্বাচনের রেকর্ড নেই।

তিনি বিএনপি আমলের মাগুরা ও ১৫ ফেব্রুয়ারির নির্বাচনকে উল্লেখ করে বলেন, বিএনপি তাদের আমলে ভোট ডাকাতি করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছিলো। আওয়ামী লীগের এমন রেকর্ড নেই।

সোমবার (২৫ জুন) বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, গাজীপুর নির্বাচন হবে ফ্রি অ্যান্ড ফেয়ার। সরকার নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে দায়িত্ব পালন করার জন্য সহযোগিতা করছে। নির্বাচনে কোনো ধরনের হস্তক্ষেপ হবে না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে দিয়েছেন, তিনি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন চান বলেও জানান ওবায়দুল কাদের।

গাজীপুরে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে জানিয়ে তিনি বলেন, ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখতে পাচ্ছি। গাজীপুর থেকে তুলে নিয়ে বিএনপি নেতাদের বিভিন্ন থানা থেকে গ্রেফতারের যে কথা বিএনপি নেতারা বলছেন তা সম্পূর্ণ মিথ্যা।

তিনি বলেন, এসপি হারুনের বিরুদ্ধে কোনো গুরুতর অভিযোগ পাওয়া যায়নি যাতে তাকে প্রত্যাহার করা হবে।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, এনামুল হক শামীম, দপ্তর সম্পাদক আবদুস সুবাহান গোলাপ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসিম কুমার উকিল উপস্থিত ছিলেন।

গাজীপুরে সব বানিজ্যিক ব্যাংক বন্ধ থাকবে মঙ্গলবার

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ