শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কাছাকাছি ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা, খুলতে পারে হরমুজ প্রণালি আদ-দ্বীন থেকে রেফার রোগীদের চিকিৎসায় ৬ সরকারি হাসপাতালকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ হজ শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি, ৫০ জনের মৃত্যু ফেনীর মাওলানা মিজানুর রহমান কাসেমীর ইন্তেকাল, জানাজা বিকাল ৩টায় হরমুজে জাহাজ লক্ষ্য করে ছোড়া ইরানের সব ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী ইসলামী যুব আন্দোলনের ঈদ পুনর্মিলনী ও থানা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন দায়িত্বে মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি গুজরাটে গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক মুসলিম বাড়ি রাশিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে আমিরে মজলিস

নতুন ৩টি ক্ষমতা পাচ্ছেন এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ
আওয়ার ইসলাম

বর্তমান বিশ্ব রাজনীতিতে আলোচিত নাম  রজব তাইয়্যেব এরদোগান। বিগত বছরগুলোতে ঘটে যাওয়া নানা ঘটনা তাকে বিশ্ব রাজনীতিতে মহানায়ক বানিয়েছে। অনেক আগেই তিনি তুরস্কের প্রতিষ্ঠাতা মুস্তফা কামাল আতাতুর্কের পর সবচেয়ে দীর্ঘস্থায়ী শাসক হিসেবে ইতিহাসের পাতায় নাম লেখিয়েছেন।

সবশেষ গত ২৪ জুলাই তুরস্কে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটে জয়ী হওয়ার পর বিশ্ব রাজনীতিতে বেশ শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন এরদোগান।

অনুষ্ঠিত তুর্কি নির্বাচনে প্রেসিডেন্টিয়াল পদে ৯৬ শতাংশ ভোটের ফলাফল অনুযায়ী এরদোগান একাই পেয়েছেন ৫২ দশমিক ৭ শতাংশ ভোট। মোট ৫ কোটি ৯৪ লাখ ৫৪ হাজার ৮৪০ জন ভোটারের মধ্যে প্রায় ৯০ শতাংশ মানুষ ভোট দিয়েছেন। এর মধ্যে এরদোগান পেয়েছেন ২ কোটি ৫৩ লাখ 88 হাজার। মুহাররেম পেয়েছেন ১ কোটি ৪8 লাখ ৮১ হাজার।

এদিকে একই সাথে অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনেও বড় ব্যবধানে জয় পেয়েছে এরদাগানের দল জাস্টিস এন্ড ডেভলপমেন্ট (একে) পার্টি।

তুরস্কে প্রেসিডেন্টের জন্য বেশ কিছু নতুন ক্ষমতা বলবৎ হবে তা আগে থেকেই নির্ধারিত। এ কারণেই পুনর্বার প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে নতুন ৩ টি ক্ষমতা পেতে চলেছে এরদোগান-

১. মন্ত্রী ও ভাইস প্রেসিডেন্টসহ সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরাসরি নিয়োগ দেয়ার ক্ষমতা।
২. দেশের আইনি ব্যবস্থায় হস্তক্ষেপ করার ক্ষমতা ।
৩. জরুরি অবস্থা ঘোষণার ক্ষমতা এছাড়া প্রধানমন্ত্রীর পদ বিলুপ্ত করতে পারবেন তিনি।

এছাড়াও, এরদোগান ও তার দল তুরস্কে নতুন সিস্টেম পূর্ণাঙ্গভাবে চালু করবে। দেশে ইসলামিকায়ন অভিযান জোরদার হবে।

আরও পড়ুন : এক নজরে এরদোগানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ