শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত-নৃত্যের সিদ্ধান্ত, তাহাফ্ফুজে দ্বীন পরিষদের দুই শীর্ষ নেতার নিন্দা কাছাকাছি ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা, খুলতে পারে হরমুজ প্রণালি আদ-দ্বীন থেকে রেফার রোগীদের চিকিৎসায় ৬ সরকারি হাসপাতালকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ হজ শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি, ৫০ জনের মৃত্যু ফেনীর মাওলানা মিজানুর রহমান কাসেমীর ইন্তেকাল, জানাজা বিকাল ৩টায় হরমুজে জাহাজ লক্ষ্য করে ছোড়া ইরানের সব ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী ইসলামী যুব আন্দোলনের ঈদ পুনর্মিলনী ও থানা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন দায়িত্বে মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি গুজরাটে গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক মুসলিম বাড়ি

সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করছে রাশিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অাওয়ার ইসলাম : সিরিয়া থেকে ক্রমান্বয়ে সেনাবাহিনী ও সরঞ্জাম প্রত্যাহার করা হবে বলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন। ক্রেমলিনের মিলিটারি কলেজে বক্তৃতা দেওয়ার সময় পুতিন বলেন, সিরিয়া থেকে রাশিয়ার সেনা ও যুদ্ধবিমান অপসারণ অব্যাহত থাকবে।

এ সময় পুতিন বলেন, 'হেমেইমিম সামরিক ঘাটি' প্রদর্শনকাল থেকে আমরা আমাদের সেনা সরিয়ে নিতে শুরু করেছি এবং এটা অব্যাহত থাকবে।'

প্রসঙ্গত, সিরিয়ায় চলমান সংকটে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পক্ষে কাজ করছে রাশিয়ার সেনাবাহিনী। ২০১৫ সালের সেপ্টেম্বরে সেখানে বিমান হামলাও শুরু করে রাশিয়া।

এর আগে গত বছরও পুতিন সিরিয়া থেকে সৈন্য প্রত্যাহারের ঘোষণা দেন। কিন্তু তারপরও সেখানে তাদের সেনারা কার্যক্রম চালিয়ে যান।

কিছুদিন পূর্বে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সেরগেই ‍শইগু সৈন্য প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন,  সিরিয়া সফরকালে সেখান থেকে আংশিক সৈন্য প্রত্যাহারের নির্দেশ দেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

উল্লেখ্য, সিরিয়া থেকে গত কয়েকদিনে রাশিয়া ১ হাজার ১শ ৪০জন সেনা ও ১৩টি যুদ্ধবিমান, ১৪টি হেলিকপ্টার সিরিয়া থেকে সরিয়ে নিয়েছে।

আরও পড়ুন : যুদ্ধবিরতি ভেঙ্গে সিরিয়ায় রাশিয়ার বিমান হামলা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ