শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত-নৃত্যের সিদ্ধান্ত, তাহাফ্ফুজে দ্বীন পরিষদের দুই শীর্ষ নেতার নিন্দা কাছাকাছি ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা, খুলতে পারে হরমুজ প্রণালি আদ-দ্বীন থেকে রেফার রোগীদের চিকিৎসায় ৬ সরকারি হাসপাতালকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ হজ শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি, ৫০ জনের মৃত্যু ফেনীর মাওলানা মিজানুর রহমান কাসেমীর ইন্তেকাল, জানাজা বিকাল ৩টায় হরমুজে জাহাজ লক্ষ্য করে ছোড়া ইরানের সব ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী ইসলামী যুব আন্দোলনের ঈদ পুনর্মিলনী ও থানা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন দায়িত্বে মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি গুজরাটে গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক মুসলিম বাড়ি

আগামী কাল কোটা সংস্কার আন্দোলনকারীদের সংবাদ সম্মেলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কোটা সংস্কারের দাবিতে সাধারণ শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের প্ল্যাটফর্ম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ সংবাদ সম্মেলন ডেকেছে।

শনিবার (৩০ জুন) বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সূত্র জানায়, কোটা বাতিল বলে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রায় তিন মাস পার হলেও প্রজ্ঞাপন জারির কার্যকর কোনো পদক্ষেপ না নেয়ায় নতুন করে আন্দোলনের কথা ভাবছে আন্দোলনকারীরা।

তাই সংবাদ সম্মেলনে নতুন করে কর্মসূচি ঘোষণা দেয়া হতে পারে। এ ছাড়া আন্দোলনকারীদের হত্যার হুমকি ও থানায় অভিযোগ না নেয়ায় ক্ষুব্ধ আন্দোলনের নেতারা।

ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম-আহ্বায়ক নুরুল হক নুর বলেন, প্রধানমন্ত্রী ও সরকারের পক্ষ থেকে তিনবার কোটা সংস্কারের বিষয়ে প্রজ্ঞাপনের আশ্বাস পেয়েছি।

তারা বলেছেন সব ঠিক আছে শুধু স্বাক্ষর বাকি। আশ্বাসের কারণে আমরাও আন্দোলন স্থগিত করেছি। কিন্তু আন্দোলনে নেতৃত্ব দেয়া সবাইকে প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে। বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেয়া হচ্ছে।

এ সব বিষয়ে থানায় গেলে অভিযোগও নেয়া হচ্ছে না। এ থেকে বুঝতে পারছি যে সরকার আসলে দাবির বিষয়ে আন্তরিক নয়। আমরা তাদের প্রতি যতটা আশাবাদী তারা ততটাই নিরাশ করছে।

তাই আমরা নতুন করে আন্দোলনে কথা ভাবছি। শনিবার বেলা ১১টায় সংবাদ সম্মেলনে সেসব জানানো হবে। সেখান থেকে নতুন কর্মসূচির ঘোষণা আসবে।

‘শুধু রোহিঙ্গা ইস্যুতে কাজ করতে বাংলাদেশ যাচ্ছি’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ