শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত-নৃত্যের সিদ্ধান্ত, তাহাফফুজে দ্বীন পরিষদের দুই শীর্ষ নেতার নিন্দা কাছাকাছি ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা, খুলতে পারে হরমুজ প্রণালি আদ-দ্বীন থেকে রেফার রোগীদের চিকিৎসায় ৬ সরকারি হাসপাতালকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ হজ শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি, ৫০ জনের মৃত্যু ফেনীর মাওলানা মিজানুর রহমান কাসেমীর ইন্তেকাল, জানাজা বিকাল ৩টায় হরমুজে জাহাজ লক্ষ্য করে ছোড়া ইরানের সব ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী ইসলামী যুব আন্দোলনের ঈদ পুনর্মিলনী ও থানা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন দায়িত্বে মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি গুজরাটে গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক মুসলিম বাড়ি

জেনেভার মসজিদে জুমার খুতবা দিলেন শায়খ সুদাইস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত ইসলামি সেন্টার ও মসজিদে শুক্রবার (২৯ জুন) জুমার নামাজে ইমামতি করেছেন পবিত্র কাবার প্রধান ইমাম ও খতিব শায়খ আবদুর রহমান আস সুদাইস।

তার ইমামতির কথা শুনে মসজিদে মুসল্লিদের উপচেপড়া ভিড় দেখা যায়। কাবার ইমামের পেছেনে নামাজ আদায় করতে সুইজারল্যান্ডের বিভিন্ন এলাকা থেকে মুসলমানরা জেনেভা ইসলামিক সেন্টারে উপস্থিত হন।

বর্তমানে সুইজারল্যান্ডের জেনেভা সফরে রয়েছেন কাবার প্রধান ইমাম ও খতিব শায়খ আবদুর রহমান আস সুদাইস। রোববার (১ জুলাই) তিনি জেনেভায় অনুষ্ঠিত মানবাধিকার সম্পর্কিত আন্তর্জাতিক এক সেমিনারে অংশ নেবেন বলে জানা গেছে।

জুমার পূর্বে খুতবায় কাবার ইমাম মানবাধিকার রক্ষায় ইসলামের মূলনীতি উল্লেখ করে বলেন, ইসলামের নবি বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় যে নীতিসমূহ অবলম্বন করেছেন, সেসবে রয়েছে প্রভূত কল্যাণ।

শায়খ সুদাইস খুতবায় ইসলামি বিচার ব্যবস্থা প্রসঙ্গে পবিত্র কোরআন ও হাদিসের বিভিন্ন নির্দেশের ব্যাপারে আলোকপাত করেন।

সুইজারল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম জনবহুল শহরের নাম জেনেভা। জেনেভাকে গ্লোবাল সিটি বা বৈশ্বিক শহর বলেও অভিহিত করা হয়। কারণ, বিভিন্ন বিখ্যাত আন্তর্জাতিক সংগঠন, যেমন জাতিসংঘের বিভিন্ন সংস্থার কেন্দ্রীয় সদরদপ্তর এখানে অবস্থিত।

তুর্কির কাসেম নানুতবি মাহমুদ আফেন্দির শিষ্য এরদোগান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ