শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত-নৃত্যের সিদ্ধান্ত, তাহাফ্ফুজে দ্বীন পরিষদের দুই শীর্ষ নেতার নিন্দা কাছাকাছি ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা, খুলতে পারে হরমুজ প্রণালি আদ-দ্বীন থেকে রেফার রোগীদের চিকিৎসায় ৬ সরকারি হাসপাতালকে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ হজ শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি, ৫০ জনের মৃত্যু ফেনীর মাওলানা মিজানুর রহমান কাসেমীর ইন্তেকাল, জানাজা বিকাল ৩টায় হরমুজে জাহাজ লক্ষ্য করে ছোড়া ইরানের সব ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী ইসলামী যুব আন্দোলনের ঈদ পুনর্মিলনী ও থানা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন দায়িত্বে মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি গুজরাটে গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক মুসলিম বাড়ি

৫ সাংবাদিক নিহত হওয়ার পরও প্রকাশিত হলো পত্রিকাটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বন্দকুধারীর গুলিতে পাঁচ সাংবাদিক নিহত হওয়ার পরও শুক্রবারের সংস্করণ বের করেছে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের স্থানীয় পত্রিকা ‘দ্য ক্যাপিটাল।

গতকাল বৃহস্পতিবার মেরিল্যান্ড অঙ্গরাজ্যের রাজধানী অ্যানাপোলিসে পত্রিকাটির অফিসে এক বন্দুকধারী হামলা চালায়। এতে পাঁচ সাংবাদিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

চেস কুক নামে পত্রিকাটির এক প্রতিবেদক এর আগে এক টুইট বার্তায় জানিয়েছিলেন, শুক্রবার তারাও পত্রিকা ছাপার প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। কুকের ওই পোস্টের মাত্র কয়েক ঘণ্টা আগেই পত্রিকাটির বার্তাকক্ষের কাচ ভেঙে শটগানের গুলি ছোড়ে এক হামলাকারী। ওই হামলাকারীর সঙ্গে স্মোক গ্রেনেডও ছিল।

সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ওই হামলায় জড়িত সন্দেহে পুলিশ জ্যারড র‌্যামোস নামে একজনকে গ্রেপ্তার করেছে। ২০১২ সালে পত্রিকাটির বিরুদ্ধে মানহানির মামলা করে ব্যর্থ হয়েছিলেন তিনি। তবে স্থানীয় পুলিশ বিভাগ থেকে কারো নাম প্রকাশ করা হয়নি।

রোহিঙ্গাদের ফেরাতে সহায়তা করবে চীন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ