শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ময়মনসিংহে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বাচ্চু ওরফে ভেবেল বাচ্চু (৪৫) নামে একজন নিহত হয়েছেন।

পুলিশ দাবি করেছে নিহত বাচ্চু মাদক বিক্রেতা ছিলো। তার নামে ১৫টিরও বেশি মামলা রয়েছে।

সোমবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে সদর উপজেলার শম্ভুগঞ্জ চৈতলামারী নামক এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি আশিকুর রহমান জানান, শম্ভুগঞ্জ চৈতলামারী এলাকায় অভিযান চালায় পুলিশ।

এ সময় মাদক বিক্রেতারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপসহ গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি ছোড়ে।

বাচ্চুকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক বাচ্চুকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে ২০০ পিস ইয়াবা ও চারটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

মিয়ানমারকে রোহিঙ্গাদের নাগরিকত্ব দিতে হবে: জাতিসংঘ, বিশ্বব্যাংক বাংলাদেশের পাশে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ