শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ।। ১৭ আশ্বিন ১৪৩৩ ।। ২১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

সংসদে আম খাওয়ালেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অাওয়ার ইসলাম:  প্রতিবছরের মত এবারও সংসদে কর্মরত প্রায় ১ হাজার ২০০ কর্মকর্তাদের জন্য সোমবার উপহার হিসেবে আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী। প্রত্যেককে দুটি করে হিমসাগর আম দেওয়া হয়েছে।

সংসদের কর্মকর্তারা জানান, রাজশাহী অঞ্চল থেকে বিশেষ ব্যবস্থায় আমগুলো কিনে সংসদের মিডিয়া সেন্টারে রাখা হয়। সেখান থেকে সবার মধ্যে আমগুলো বিলি করা হয়। সকাল থেকে এই আম বিতরণ শুরু হয়। চলে বিকেল পর্যন্ত।

জাতীয় সংসদের কমন ও সমন্বয় শাখা থেকে সিনিয়র সহকারি সচিব ওয়ারেছ হোসেনের তত্ত্বাবধায়নে সবার মধ্যে এই আম বিতরণ করা হয়। ওয়ারেছ হোসেন বলেন, 'সবাই আম কেনে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় সংসদের কর্মকর্তা -কর্মচারীদের বরাবরের মত অত্যন্ত স্নেহ করে আম উপহার দেন।

সবার মাঝে তাই অন্যরকম এক উৎসাহ কাজ করছে। একদিনেই সবার মধ্যে আম বিতরণ সম্ভব হয় না বলে আজও এই আম বিতরণ করা হবে।'

জাতীয় সংসদের সহকারি সচিব এবিএম. বিল্লাল হোসেন বলেন, 'বাংলাদেশে তো আরো সচিবালয় আছে। আছে অনেক অফিসও। কিন্তু সবার এ ভাগ্য হয় না প্রধানমন্ত্রীর দেওয়া আম খাওয়ার।

মাননীয় প্রধানমন্ত্রীর স্নেহে আমরা সংসদ কর্মজীবিরা ধন্য। তিনি আমাদের অন্যচোখে দেখেন বলে প্রতিবছর আম উপহার দেন। তার কাছে আমাদের অনেক অনেক কৃতজ্ঞতা।'

রোহিঙ্গাদের কাছে হত্যা আর ধর্ষণের যে বিবরণ শুনেছি তা অকল্পনীয়


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ