শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

নারায়ণগঞ্জে গার্মেন্টস থেকে জ্বীন তাড়াতে ৫ গরু জবাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কাঠেরপুল এলাকায় অবস্থিত পলমল নামে একটি গার্মেন্টস কারখানা থেকে জ্বীন তাড়াতে পাঁচটি গরু জবাই করে শ্রমিকদের খাওয়ালেন মালিকপক্ষ।

গত দুদিনে ওই কারখানায় হঠাৎ অসুস্থ হয়ে সাত নারী অস্বাভাবিক আচরণ করতে থাকেন। মালিকপক্ষ বুধবার বাদ মাগরিব কারখানার ভেতরে গরুগুলো জবাই করে মিলাদ ও দোয়া মাহফিল করেছেন। এনিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

শ্রমিকরা জানান, গত দুই দিনে হঠাৎ সাতজন নারী শ্রমিক কর্মরত অবস্থায় কারখানায় অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে কারো মুখ থেকে লালা পড়তে দেখা যায়। আবার কেউ জ্ঞান হারিয়ে কারখানার ফ্লোরে পড়ে ছিলেন।

এছাড়া কাউকে আবার হাত-পা শক্ত করে পড়ে থাকতে দেখা যায়। এরপর তাদের উদ্ধার করতে গেলে তারা অস্বাভাবিক আচরণ করতে থাকেন। অসুস্থদের মধ্যে কেউ কেউ বলেন, পাঁচটি গরু দে, আর নয়তো বড় ধরনের ক্ষতি হবে।

কারখানার জেনারেল ম্যানেজার আরিফ হোসেন জানান, আমাদের কারখানায় ১১শ’ শ্রমিক আছেন। হঠাৎ শ্রমিকদের মধ্যে সাতজন নারী শ্রমিক কর্মরত অবস্থায় অসুস্থ হয়ে অস্বাভাবিক আচরণ করতে থাকেন। এতে অন্যান্য শ্রমিকদের মধ্যে আতঙ্ক দেখা দেয়ায় দুদিন কারখানা ছুটি দেয়া হয়।

পরে কর্তৃপক্ষকে বিষয়টি জানালে কারখানার ভেতরে পাঁচটি গরু জবাই মিলাদ ও দোয়া মাহফিল দিয়ে শ্রমিকদের কারখানার ভেতরে বসিয়ে গরুর মাংস ও খিচুরী রান্না করে খাওয়ানো হয়। এখন সবকিছু স্বাভাবিকভাবে চলছে।

আরও পড়ুন : আমল ধ্বংসকারী ৮ জিনিস থেকে জিহ্বাকে বাঁচান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ