শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

প্রচারণা শুরুর আগেই তিন সিটিতে নির্বাচনের উত্তাপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বরিশাল, সিলেট ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরুর আগেই নির্বাচনী উত্তাপ ছড়াচ্ছে এলাকায়।

মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা ভোটারদের কাছে গিয়ে ভোট চাইছেন। মেয়র প্রার্থীরা প্রতিপক্ষকে ঘায়েল করতে তীব্র সমালোচনা করছেন। আগামী ১০ জুলাই প্রতীক বরাদ্দ হবে।

এরপর থেকে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে। তবে প্রার্থীরা প্রচার-প্রচারণা শুরুর আগেই আচরণবিধি লঙ্ঘন করছেন বলে অভিযোগ পাওয়া যাচ্ছে।

প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তদন্ত করে দেখছে নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচনের পাঁচ মাস আগে অনুষ্ঠেয় এই তিন সিটি নির্বাচন নিয়ে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। ভোটারদের মধ্যেও বিরাজ করছে ভিন্নরকম আমেজ।

অনুসন্ধানে জানা গেছে, বিভিন্নস্থানে ক্ষমতাসীন দলে বিরোধ থাকলেও উল্টো চিত্র এবার রাজশাহীতে।

লিটনকে প্রার্থী মেনেই কাজ করছে স্থানীয় আওয়ামী লীগ। তারপরেও দলে কোনো পর্যায়ে যেন মান অভিমান না থাকে, সে জন্য বিশেষ উদ্যোগ নিয়েছেন লিটন। এজন্য একাধিক উপ-কমিটি গঠন করা হয়েছে।

এছাড়া অন্যান্য পার্থীরাও প্রচার-প্রচারণার জন্য সবরকমের প্রস্তুতি সম্পন্ন করেছে বলেও বুঝা যাচ্ছে। এখন শুধু সে দিনের অপেক্ষায় প্রহর গুনছে সবাই।

দাওরায়ে হাদিসের (মাস্টার্স) ফলাফল প্রকাশ আজ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ