শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

পদ্মায় ডুবে ২ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাবনায় পদ্মা নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৬ জুলাই) দুপুরে সদর উপজেলার দোগাছী ইউনিয়নের চর রাধাকান্তপুর গ্রাম সংলগ্ন পদ্মা নদীতে এই দুর্ঘটনা ঘটে।

দুই শিশুর মধ্যে চর রাধাকান্তপুর গ্রামের আমিরুল হোসেনের ছেলে জিম (৯) এর মরদেহ সন্ধ্যার দিকে নদী থেকে উদ্ধার করা হয়। একই গ্রামের আলম সরদারের মেয়ে আঁখি (৮) নিখোঁজ রয়েছে। রাত দশটা পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, এদিন দুুপুরে ওই দুই শিশু নদী পাড়ে খেলা করার একপর্যায়ে নদীতে পড়ে যায়।

আশংকা করা হচ্ছে, নদীর স্রোতে তারা ভেসে যায়। অনেক খোঁজাখুঁজি করে সন্ধ্যার দিকে স্থানীয়রা ঘটনাস্থলের কিছু দূরে থেকে জিমের মরদেহ উদ্ধার করে।

রাত সাড়ে দশটায় এই রিপোর্ট লেখা পর্যন্ত আঁখি’র কোনো সন্ধান পাওয়া যায়নি বলে জানান তিনি।পাবনা ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা তারেক ইকো জানান, রাত সাড়ে আটটার দিকে স্থানীয়দের কাছ থেকে নদীতে দুই শিশুর পড়ে যাওয়ার সংবাদ তারা জেনেছেন।

কিন্তু পাবনায় কোনো ডুবুরী না থাকায় তারা আগামীকাল শনিবার (৭ জুলাই) সকালে উদ্ধার অভিযানে যাবেন।

রোহিঙ্গাদের ১০০ মিলিয়ন ডলার দিচ্ছে এডিবি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ