শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

র‌্যাবের অভিযানের ‘প্রতিবাদে’ চট্টগ্রামে চিকিৎসা সেবা বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) অভিযানের প্রতিবাদে চট্টগ্রামের সব বেসরকারি হাসপাতাল, রোগ নির্ণয়কেন্দ্র এবং চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ ঘোষণা করেছে হাসপাতাল এবং চিকিৎসকদের সংগঠনগুলো।

রোববার (৮ জুলাই) দুপুরে বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান মালিক সমিতি নগরীর বিএমএ ভবনে এক জরুরি সভা থেকে এই ঘোষণা দেয়।

র‌্যাবের অভিযান, জারিমানা এবং হামলার প্রতিবাদ এই সিদ্ধান্ত নিয়েছে বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান মালিক সমিতি। প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক ডা. লিয়াকত আলী সাংবাদিকদের এ তথ্য জানান।

সাংবাদিক কর্তৃক বেসরকারি চিকিৎসা সেবা প্রতিষ্ঠানের উপর নগ্ন হামলা, র‌্যাবের অভিযান এবং জরিমানার প্রতিবাদে এ ঘোষণা দেয়া হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি ডা. আবুল কাশেম। কর্মসূচির অংশ হিসেবে নগরীর বিভিন্ন প্যাথলজিক্যাল ল্যাব ও ডায়াগনস্টিক সেন্টারের সেবা বন্ধ থাকবে বলেও তিনি জানান।

তবে যেসব রোগী এরইমধ্যে হাসপাতাল-ক্লিনিকগুলোতে ভর্তি আছেন মানবিক কারণে তাদের চিকিৎসা সেবা দেওয়া হবে বলেও জানান এই চিকিৎসক।

উল্লেখ্য, গত ২৯ জুন রাতে ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাফিদা খান নামে এক শিশু মারা যায়। এরপর রাফিদার বাবা সাংবাদিক রুবেল খান চিকিৎসকের অবহেলায় রাফিদার মৃত্যু হয় বলে অভিযোগ করেন। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে রাফিদার চিকিৎসায় অবহেলা হয়েছিল বলে উল্লেখ করা হয়।

এর আগে বিএমএর সাধারণ সম্পাদক সাংবাদিকদের চিকিৎসা না করা এবং বেসরকারি চিকিৎসাব্যবস্থা বন্ধ করে দেওয়ার হুমকি দেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ