রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

সিলেটে দাওয়াতুল হকের ইজতেমায় অংশ নিচ্ছেন আল্লামা মাহমুদূল হাসান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : হযরত শাহজালালের পুন্যভূমি সিলেটে আজ সোমবার অনুষ্ঠিত হচ্ছে দাওয়াতুল হকের ইজতেমা। সকাল থেকে সিলেটের ঐতিহ্যবাহী দরগা মাদরাসা প্রাঙ্গনে এ ইজতেমা শুরু হয়েছে।

ইজতেমার প্রধান মেহমান মজলিসে দাওয়াতুল হকের আমির যাত্রাবাড়ি জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়ার মুহতামিম আল্লামা মাহমুদূল হাসান।

আজ সন্ধ্যায় তিনি ইজতেমায় পৌঁছাবেন বলে ইজতেমা কর্তৃপক্ষ আওয়ার ইসলামকে নিশ্চিত করেছে।

দরগা মাদরাসা প্রাঙ্গনে ইতোমধ্যেই জড়ো হয়েছেন বৃহত্তর সিলেটের মাদরাসা শিক্ষার্থী, উলামায়ে কেরাম ও সাধারণ ধর্মপ্রাণ মানুষ।

ইজতেমায় সুন্নতের মশক, কেরাতের মশক ও আযান, একামত ও নামাযের বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। মাদরাসা শিক্ষার্থী, শিক্ষক ও সাধারণ ধর্মপ্রাণ মানুষের প্রতিও বিশেষ বয়ানের ব্যবস্থা রয়েছে।

এছাড়াও ঢাকা থেকে ইজতেমায় অংশ গ্রহণ করবেন ঢালকানগরের পীর মাওলানা শাহ আবদুল মতিন বিন হুসাইন, অধ্যক্ষ মিযানুর রহমান চৌধুরী (পীর সাহেব কাপাসিয়া)।

এ ছাড়াও অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, হরজত শাহপরান রহ. মাদরাসার শাইখুল হাদিস মাওলানা মকবুল হোসাইন, দরগা মাদরাসার মুহতামিম ও শাইখুল হাদিস মাওলানা আবুল কালাম মুহাম্মদ যাকারিয়া ও রেঙ্গা মাদরাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বুরহান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন, সিলেট দরগাহ মাদরাসার শাইখুল হাদিস মাওলানা মুহিব্বুল হক ও মসজিদে দাওয়াতুল হক সিলেটের উপদেষ্টা মুফতি ওলিউর রহমান।

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ