বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮


পাঁচ জেলায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাঁচ জেলায় ‘বন্দুকযুদ্ধে’ ছয়জন নিহত হয়েছেন। এদের মধ্যে- কুষ্টিয়ায় দুইজন, নাটোরে একজন, যশোরে একজন, লক্ষ্মীপুরে একজন ও কেরানীগঞ্জে একজন নিহত হয়েছেন।

মঙ্গলবার রাত থেকে বুধবার ভোরের মধ্যে এসব ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

কুষ্টিয়া

র‌্যাব-১২ এর কুষ্টিয়া কমান্ডার মোহাইমেনুর রশীদ বলেন, বুধবার ভোর ৫টার দিকে মিরপুর উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের জোয়াদ্দারের ইটভাটার কাছে মাদকদ্রব্য কেনা-বেচার উদ্দেশ্যে একদল মাদক ব্যবসায়ী অবস্থান করছে এমন খবর আসে।

এর ভিত্তিতে র‌্যাবের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা গুলি চালায়। র‌্যাবও পাল্টা গুলি করে।

একপর্যায়ে মাদক ব্যবসায়ীরা পিছু হটলে আহতাবস্থায় ফুটু ওরফে মোন্না ও রাসেল আহম্মেদ নামে দুই শীর্ষ মাদক ব্যবসায়ীকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়।

সেখানে ভোর ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।নিহত ওই দুই মাদক ব্যবসায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও এনএসআইয়ের তালিকাভুক্ত বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।

নিহত ফুটু ওরফে মোন্না কুষ্টিয়া শহরের রাজারহাট মোড় এলাকার মৃত আহম্মদ আলীর ছেলে ও রাসেল আহম্মেদ একই এলাকার রবিউল ইসলামের ছেলে। সম্পর্কে নিহত দুজন আপন মামা-ভাগ্নে।

নাটোর

র‍্যাব-৫ এর নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর শিবলী মোস্তফা বলেন, মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে বাহিমালি মোড়ে কিছু লোকের গতিবিধি সন্দেহজনক মনে হলে র‌্যাবের একটি টহল দল সেখানে যায়।

একপর্যায়ে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন দৌড়ে পালানোর চেষ্টা করে। আত্মসমর্পণের নির্দেশ দেয়া হলে তারা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় র‌্যাবও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থলে অজ্ঞাতনামা একজনকে আহতাবস্থায় পড়ে থাকতে দেখা যায়। বাকিরা পালিয়ে যান।

আহত যুবককে উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়। তার নাম ওসমান গণি (৩৮)।

যশোর

যশোরের মণিরামপুর থানার ওসি মোকাররম হোসেন জানান, খেদাপাড়া ফাঁড়ি পুলিশ বুধবার ভোরে যশোর-রাজগঞ্জ সড়কের কোদলাপাড়া জামতলা এলাকায় রাস্তার পাশ থেকে গুলিবিদ্ধ একটি মরদেহ উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে দু’দল ডাকাতের বন্