শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

খুলনায় মসজিদে দুর্বৃত্তদের তালা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : খুলনায় একটি জামে মসজিদের প্রবেশদ্বারে দুর্বৃত্তরা তালা ঝুলিয়ে দিয়েছে।শনিবার জেলার ডুমুরিয়া উপজেলার খর্নিয়া ইউনিয়নের বামুন্দিয়া পূর্ব বায়তুল আমান জামে মসজিদে ন্যাক্কারজনক এ ঘটনা ঘটেছে বলে জানা যায়। এ ঘটনায় এলাকাবাসীর মাঝে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, মসজিদ পরিচালনা কমিটির সঙ্গে দ্বন্দ্বকে কেন্দ্র করে শনিবার বিকেল সোয়া ৩টার দিকে ওই মসজিদে তালা ঝুলিয়ে দেয় দুর্বৃত্তরা। বিকেল পৌনে ৪টার দিকে পুলিশের উপস্থিতিতে তালা ভেঙে মসজিদে প্রবেশ করেন মসজিদ কমিটির সদস্যরা।

জানা যায়, বামুন্দিয়া গ্রামের ফখরুল হোসেনের বাবা আবুল কাশেম গোলদার মসজিদে ইমামতি করতেন। কিন্তু নতুন কমিটি আসার পর মসজিদের ইমাম পরিবর্তন করা হয়। এ ঘটনায় ফখরুল ক্ষুব্ধ হয়ে ১৫-১৬টি মোটরসাইকেল নিয়ে মসজিদে তালা ঝুলিয়ে দেয়। এ ঘটনায় এলাকায় সবার মাঝে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

ডুমুরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, মসজিদ কমিটি নিয়ে স্থানীয়দের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। এর প্রেক্ষিতে এক পক্ষ মসজিদে তালা ঝুলিয়ে দেয়। বিকেল সোয়া ৩টার দিকে তালা দেয়া হয়েছিল। বিকেল পৌনে ৪টার দিকে বর্তমান কমিটির নেতৃত্বে তালা খোলা হয়েছে।

আরও পড়ুন : বাবরি মসজিদ নিয়ে শিয়াদের চাঞ্চল্যকর বক্তব্য!
মসজিদকে মাদরাসার ছাত্রাবাস হিসেবে ব্যবহার করা যাবে কি?
গির্জা থেকে দামেস্কের গ্রেট মসজিদ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ