শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

আপন ভাইকে হত্যা করে অন্যদের নামে মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  দীর্ঘ ২০ বছর সৌদি আরবে দুই বছর আগে দেশে এসে জানতে পারেন পাঁচ ভাইয়ের নামে খরিদ করা সম্পত্তি অন্য ভাইয়েরা বিক্রি করে দিয়েছেন।

এতে মাসুক মিয়া ক্ষুব্ধ হয়ে পরিবারের খরচ বন্ধ করে দেন। বিদেশ না ফিরতে অভিমানে নিজের পাসপোর্টও ছিঁড়ে ফেলেন। জায়গা বিক্রি করে দেওয়ার জন্য ভাইদের বিরুদ্ধে দেওয়ানি আদালতে একটি মামলাও করেন তিনি।

মামলার রায় তার পক্ষে যাবে এবং সব সম্পদ থেকে তারা বঞ্চিত হবে এমন শঙ্কা থেকে মাসুক মিয়ার আপন ভাই আলফু মিয়া নিজ ভাইকে হত্যার পরিকল্পনা করে। পরে অপর ভাইদেরও এই পরিকল্পনায় সামিল করে। পরিবারের সব সদস্যকে নিয়ে বসে হত্যার পরিকল্পনা বাস্তবায়নও করে তারা।

এরপর নিজের ভাইকে হত্যা করে বিচার চেয়ে থানায় মামলাও করেন নিহতের ভাই আলফু মিয়া। নিহত মাসুক মিয়ার অন্য ভাইয়েরাসহ পরিবারের সদস্যরা সন্দেভাজন হিসেবে পুলিশের হাতে আটক হন। আটকের পর তারা থানা পুলিশ এবং আদালতে আপন ভাইকে হত্যার দ্বায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

এ লোমহর্ষক ঘটনা ঘটেছে সিলেটের ওসমানীনগর উপজেলার গুপ্তপাড়া গ্রামে। সম্পদের লোভে আপন ভাইকে হত্যার দায় স্বীকার করেন নিহত শেখ মাসুক মিয়ার আপন ভাই শেখ আলফু মিয়া, শেখ পংকি মিয়া ও শেখ তোতা মিয়া।

স্বর্ণ হেরফের হওয়ার অভিযোগ সত্য নয়: বাংলাদেশ ব্যাংক


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ