শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

কক্সবাজারে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, অভিযানে র‍্যাব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজারের মহেশখালীতে অবৈধ অস্ত্র তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে বলে দাবি করেছে র‌্যাব। ওই কারখানা থেকে বিপুল পরিমাণ অস্ত্রসহ দুই ব্যক্তিকে আটক করার কথা জানানো হয়েছে র‍্যাবের পক্ষ থেকে।

র‍্যাব সূত্র জানায়, গতকাল শনিবার মধ্যরাতে মহেশখালীর পাহাড়ি এলাকায় অভিযান চালানো হয়। সেখানে অবৈধ অস্ত্র তৈরির একটি বড় কারখানার সন্ধান পাওয়া যায়। এ সময় ওই কারখানা থেকে বিপুল পরিমাণ অস্ত্রসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। অভিযান এখনো চলছে, শেষ হলে গণমাধ্যমকে বিস্তারিত জানানো হবে বলে সূত্র জানায়।

স্থানীয় কালারমারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ জানান, রাত ১১টার কিছু সময় পর থেকে তারা কালারমারছড়া বাজার এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সাজোয়া যান দেখতে পান।

অভিযানে অংশ নেওয়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্যও দেখা যায়। আশপাশের পাহাড়ে  অভিযান চালানো হচ্ছে বলে ধারণা করেন তারা। এর কিছু সময় পর বিস্ফোরণের শব্দ শোনা যায়।

চট্টগ্রামস্থ র‌্যাব -৭ ও র‌্যাবের কক্সবাজার ক্যাম্পের নেতৃত্বে এই অভিযান চলছে বলে জানা গেছে। এ অভিযানকে ঘিরে দ্বীপজুড়ে বেশ চাঞ্চল্যতার সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন- রাসুল সা.-এর ২৪ ঘন্টার সংক্ষিপ্ত রুটিন
২০১৮ সালের বিশ্বসেরা ১০ মুসলিম ব্যক্তিত্ব
বিয়ের পর হানিমুন: ইসলাম কী বলে?
সমাজে প্রচলিত ৩টি ভুল মাসআলা
লোকমুখে প্রচলিত ৩টি জাল হাদিস

আরএম-


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ