শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

চিকিৎসার জন্য পাঁচটি হাসপাতাল পাল্টাতে হলো নুরকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  ছাত্রলীগের পিটুনিতে আহত কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরুল ইসলাম নুর অভিযোগ করেছেন, তিনি চিকিৎসা করার জন্য হাসপাতাল পাচ্ছেন না। এখন পর্যন্ত তাকে পাঁচটি হাসপাতাল পাল্টাতে হয়েছে বলেও অভিযোগ তার।

গত ৩০ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিটুনিতে আহত নুরকে প্রথমে নেয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখান থেকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু চাপের মুখে তাকে হাসপাতাল ছাড়তে বাধ্য করার খবর এসেছে গণমাধ্যমে।

ওই হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়ার পর নুরের স্বজনরা কোথায় তার চিকিৎসা হচ্ছে সেটা জানাননি গণমাধ্যমকে। তবে গাজীপুর জেলায় একটি হাসপাতালে ভর্তির তথ্য এসেছিল একটি জাতীয় দৈনিকে।

নুর বলেন, ‘এখন পর্যন্ত পাঁচটি হাসপাতাল পরিবর্তন করেছি। ফলে সঠিক ভাবে চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না।’

হাসপাতাল থেকে কী বলা হয়- জানতে চাইলে ঢাকাটাইমনকে নুর বলেন, হাসপাতালগুলো ভাবে গভর্নমেন্টের প্রেসার আসতে পারে বা অনেক সময় উপর থেকে চাপ আসে।

তাই তারা ভয় পায়। ‘আপনাকে রাখলে আমাদের হাসপাতালের সমস্যা হবে’ জানিয়ে রিলিজ দিয়ে দেয়।

বড়পুকুরিয়ায় ২০০ কোটি টাকার কয়লা গায়েব: দুদক


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ