শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

২ মেয়েকে বিষ খাইয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  রামপুরা থানাধীন আনন্দনগরের একটি বাসায় দুই মেয়েকে বিষ খাইয়ে নিজে আত্মহত্যার চেষ্টা করেছেন সুলতানা আক্তার নামে এক গৃহিনী।

অচেতন অবস্থায় ওই গৃহবধূ ও তার দুই মেয়ে রিপা ও সাফাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয় সোমবার সকাল সাড়ে ১১টায়।

সুলতানা আক্তারের স্বামী জয়নাল আবেদিন জানান, তারা রামপুরা আনন্দনগরে ভাড়া থাকেন। তিনি একটি হজ এজেন্সিতে কাজ করেন।

রোববার রাত ৮টার দিকে পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। পরে তিনি রাতে ডিউটিতে চলে যান।

সোমবার সকাল ৯টায় বাসায় এসে মা-মেয়েসহ তিনজনকে অচেতন অবস্থায় পান জয়নাল আবেদীন। পরে তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যান।

তিনি বলেন, আমার ধারণা দুই মেয়েকে বিষ খাওয়ানোর পর নিজেও বিষপান করেন আমার স্ত্রী। ঢামেক হাসপাতালে তিনজনেরই পাকস্থলী ওয়াস করা হয়েছে।

পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের ধানমণ্ডির একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে যান তাদের স্বজনরা।

বড়পুকুরিয়ায় ২০০ কোটি টাকার কয়লা গায়েব: দুদক


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ