রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন সিলেটে এক সপ্তাহ ধরে খোঁজ মিলছে না মাদরাসা ছাত্র আফজালের

রাজধানীতে যুবলীগের ৩ নেতাকর্মী গুলিবিদ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর ওয়ারীতে দুর্বৃত্তদের গুলিতে ওর্য়াড যুবলীগের দুই নেতা ও এক কর্মী আহত হয়েছেন। আজ রোববার রাত পৌনে ৯টার দিকে ওয়ারীর দক্ষিণ মুসনদি এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন-ওয়ারীর ৪১ নম্বর ওর্য়াডের সাধারণ সম্পাদক মো. জুয়েল (৩২), একই ওর্য়াডের ৩ নম্বর ইউনিটের সভাপতি মো. রবিন (৩০) ও যুবলীগ কর্মী মো. কাজল (৩৭)।

আহতদের মধ্যে জুয়েল বাম পায়ে, রবিন ডান পায়ে ও কাজল বাম উরুতে গুলিবিদ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত রবিন বলেন, 'দক্ষিণ মুসনদি একালায় একটি দোকানে বসে কয়েকজন মিলে কথাবার্তা বলছিলাম। হঠাৎ মুখোশধারী এক যুবক এসে কোনো কিছু বুঝে ওঠার আগেই গুলি চালায়। সন্ত্রাসীরা পাঁচজন ছিল। বাকিরা ফাঁকা গুলি করতে করতে চলে যায়।'

তবে কী কারণে এবং কারা গুলি চালিয়েছে সে বিষয়ে কিছুই বলতে পারেননি রবিন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া বলেন, তিনজন গুলিবিদ্ধ হয়ে ঢামেকে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন: বাড্ডায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ