রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন

সৌদি পৌঁছেছেন ১ লাখ ১১ হাজার ২৫৬ হজযাত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চলতি বছর পবিত্র হজ পালন করতে আজ রোববার পর্যন্ত ৩২৬টি হজ ফ্লাইটে ১ লাখ ১১ হাজার ২৫৬ জন হজযাত্রী মক্কা ও মদিনায় পৌঁছেছেন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ আগস্ট পবিত্র হজ অনুষ্ঠিত হবে বলে ঢাকার হজ অফিসের সহকারী হজ কর্মকর্তা আবদুল মালেক জানান। ভিসা না হওয়ার কারণে ৭২৭ জন হজযাত্রী এবারের হজে যেতে পারবেন না উল্লেখ করে তিনি বলেন, বিভিন্ন কারণে সরকারি ব্যবস্থাপনায় ১৫ জন হজযাত্রী হজে যেতে পারেননি।

তিনি বলেন, প্রতিদিন ১০টি করে হজ ফ্লাইটে প্রায় চার হাজার হজ যাত্রী সৌদি আরবে গমন করে থাকেন। হজ যাত্রীরা মক্কায় পৌঁছালে কাউন্সিলর (হজ) মুহাম্মাদ মাকসুদুর রহমান ও মক্কাস্থ মৌসুমী হজ অফিসারসহ অন্যান্য সদস্যরা উপস্থিত থেকে হজযাত্রীদের স্বাগত জানান।

রোববার সকাল ৯টা পর্যন্ত ৩২৬টি হজ ফ্লাইটে সর্বমোট ১লাখ ১১ হাজার ২৫৬ জন হজযাত্রী সৌদি আরবে গেছেন বলে হজ কর্মকর্তা জানান। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী হচ্ছেন ৬ হাজার ৭৫৫জন ও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী এক লাখ ৪ হাজার ৪৭০ জন। ৩২৬টি হজ ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ১৫৯ টি এবং সৌদি এয়ারলাইন্স পরিচালিত হজ ফ্লাইট হচ্ছে ১৬৭টি।

আবদুল মালেক বলেন, আগামী ১৫ আগস্ট পর্যন্ত হজ ফ্লাইট পরিচালিত হবে। গত ১৪ জুলাই প্রথম হজ ফ্লাইট শুরু হয়। এছাড়া হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ২৭ আগস্ট এবং সর্বশেষ ফিরতি হজ ফ্লাইট হবে ২৫ সেপ্টেম্বর।

শনিবার পর্যন্ত সৌদি আরবে বিভিন্ন কারণে ৬ জন মহিলাসহ ৩২ জন হজযাত্রী ইন্তেকাল করেছেন। এরমধ্যে মক্কায় ২৫ জন, মদিনায় ৫ জন ও জেদ্দায় ২ জন হজযাত্রী ইন্তেকাল করেছেন বলে হজ অফিস জানায়।

আরও পড়ুন: ২০ আগস্ট পবিত্র হজ

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ