রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন

চাকরিতে সব ধরনের কোটা তুলে দিয়ে মেধাকে প্রাধান্য দেয়া হবে: সচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  কোটা পর্যালোচনা কমিটির প্রধান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানিয়েছেন, সরকারি চাকরিতে সব ধরনের কোটা তুলে দিয়ে মেধাকে প্রাধান্য দেয়া হবে।

এ বিষয়ে সুপারিশ প্রতিবেদন চূড়ান্ত করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। তবে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে আদালাতের পরামর্শ চাইবে সরকার।

সোমবার মন্ত্রিপরিষদ বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান মোহাম্মদ শফিউল আলম।

অন্যান্য কোটা উঠিয়ে দেয়া হলেও মুক্তিযোদ্ধা কোটা বিষয়ে যেহেতু আদালতের রায় আছে তাই এ বিষয়ে সরকার আদালাতের পরামর্শ নেবে বলে জানান তিনি।

সচিব বলেন, মুক্তিযোদ্ধাদের কোটা সংরক্ষণ করতে হবে। যদি খালি থাকে, তবে খালি রাখতে হবে। এটির ব্যাপারে কোর্টের মতামত চাইব, কোর্ট যদি এটিকেও উঠিয়ে দেয়, তবে কোটা থাকবে না।

বর্তমানে সরকারি চাকরিতে নিয়োগে ৫৬ শতাংশ পদ বিভিন্ন কোটার জন্য সংরক্ষিত; এর মধ্যে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৩০ শতাংশ, নারী ১০ শতাংশ, জেলা ১০ শতাংশ, ক্ষুদ্র নৃগোষ্ঠী ৫ শতাংশ, প্রতিবন্ধী ১ শতাংশ।

কোটা পদ্ধতি সংস্কারের জন্য দীর্ঘ দিন ধরেই আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে একবার কোটা বাতিলের ঘোষণা দিলেও পরে আবার তা থেকে ফিরে এসেছিলেন। তবে চূড়ান্তভাবে এ পদ্ধতি বাতিলের চিন্তা করছে সরকার।

ব্যবসার হিসাব নিয়ে জটিলতা আর নয় (কল- 01771 403 470) ক্লিক করুন

সরকারকে অভিনন্দন তবে শঙ্কাও আছে: উবায়দুর রহমান খান নদভী

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ