রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ট্রাম্পের দাবি রোববার শান্তি-চুক্তি, ইরান বলছে ভিন্ন কথা আস-সুন্নাহ দাওয়াহ ইনস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ভারতের সামাজিক সম্প্রীতি হুমকির মুখে: জমিয়তে উলামায়ে হিন্দ শ্রেষ্ঠ স্বামী হিসেবে তিনি আমার কাছে অমর হয়ে থাকবেন

যাত্রী সংকটে বিমানের আরো দুটি হজ ফ্লাইট বাতিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পর্যাপ্ত হজযাত্রী না পাওয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আগামীকাল মঙ্গলবারের দুটি ফ্লাইট বাতিল করা হয়েছে। আজ সোমবার পরিবর্তন ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ।

তিনি বলেন, পর্যাপ্ত হজযাত্রী না পাওয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আগামীকাল মঙ্গলবারের দুটি হজ ফ্লাইট বিজি-১০৯১ এবং বিজি-৬০৯১ বাতিল করা হয়েছে। এ নিয়ে বিমানের ১৮টি ফ্লাইট বাতিল করা হলো।

গত বছর পর্যাপ্ত যাত্রী না পেয়ে ২৪টি হজ ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তাতে ৪০ কোটি টাকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হয় রাষ্ট্রায়ত্ত এই সংস্থাটি।

জানা গেছে, বাংলাদেশ থেকে এ বছর ১ লাখ ২৬ হাজার ৭৯৮ জন পবিত্র হজব্রত পালনে সৌদি আরব যাচ্ছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৬৩ হাজার ৫৯৯ জন যাত্রী বহন করবে। আর সৌদি এয়ারলাইন্স বাকি যাত্রী পরিবহন করবে।

গত ১৪ জুলাই থেকে শুরু হয়ে ১৫ আগস্ট পর্যন্ত বাংলাদেশ বিমানের মোট ১৮৭টি ফ্লাইট সৌদি আরবে যাওয়ার কথা (ডেডিকেটেড-১৫৫ এবং শিডিউল-৩২) রয়েছে।

৫ ডিমে লিখলেন পুরো কুরআন

ব্যবসার হিসাব নিয়ে জটিলতা আর নয় (কল- 01771 403 470) ক্লিক করুন

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ