রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই

‘শোক দিবসে রাজধানীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ১৫ আগস্ট জাতীয় শোক দিবসকে ঘিরে রাজধানীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।

তিনি বলেন, নাশকতার কোনো তথ্য না থাকলেও আমরা তৎপর। কোনো অপ্রীতিকর কিছু দেখলে আমরা কঠোরভাবে তা দমন করবো।

মঙ্গলবার (১৪ আগস্ট) দুপুরে ধানমন্ডি ৩২ নম্বর এলাকার নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে এসব কথা জানান তিনি।

গত এক সপ্তাহ ধরে রাজধানীজুড়ে ব্যপক ব্লকরেইড, তল্লাশি চলছে বলেও জানান তিনি। নিরাপত্তা নিয়ে শঙ্কার কোন কারণ নেই।

আসাদুজ্জামান মিয়া বলেন, জঙ্গিরা একেক সময় একেক নামে সামনে আসলেও এদের কাজ একটাই। গত বছরের শোকদিবসে হামলার ঘটনায় মামলার তদন্ত শেষ পর্যায়ে। গ্রেপ্তারকৃত ১৪ জনের মধ্য ১০ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

১৫ আগস্ট সকাল সাড়ে ৬টায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পুষ্পার্ঘ্য অর্পণের পর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে ৩২ নম্বর। সাধারণরা রাসেল স্কয়ার হয়ে প্রবেশ করে পুস্পার্ঘ্য অর্পন করে পশ্চিম পাশ দিয়ে বের হয়ে যাবেন।

শ্রদ্ধা নিবেদনে আসার সময় কেউ হ্যান্ডব্যাগ, ভেনিটিব্যাগ, ব্যাকপ্যাক, দাহ্য পদার্থ, ছুরি-কাঁচি বহন করতে পারবেন না বলে জানিয়েছেন তিনি।

ব্যবসার হিসাব এখন হাতের মুঠোয় (কল- 01771 403 470) ক্লিক করুন

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ