রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই

সব নম্বরে সর্বনিম্ন কলরেটে কি গ্রাহকরা সুবিধা পাবেন?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশে আজ মঙ্গলবার থেকে সব মোবাইল অপারেটরে ৪৫ পয়সা কলরেট চালু করেছে সরকার।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশন বা বিটিআরসি বলছে, গ্রাহকদের সুবিধার জন্য অনেক গবেষণা করে এই ব্যবস্থা নেয়া হয়েছে। যাতে গ্রাহকরা উপকৃত হবে।

এ বিষয়ে বিটিআরসি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল হক বিবিসি বাংলাকে বলছিলেন, যেমন আপনি গ্রামীণফোন থেকে অন্য অপারেটরে কথা বলবেন, সেক্ষেত্রে কলরেট ছিল অনেক বেশি। এখন আপনি যার সাথেই কথা বলেন কলরেট ৪৫ পয়সা।

আরেকটা সুবিধার দিক উল্লেখ করে তিনি বলেন, যারা একটু দুর্বল অপারেটর তারা একটু শক্তিশালী হতে পারবে।

জহুরুল হক জানান, আগে গ্রামীণ টু বাংলালিংক নাম্বারে কথা বললে ৬০/৭০ পয়সা হতো। আর গ্রামীণফোন থেকে গ্রামীণফোনে কথা বললে ২৫ পয়সা হতো। সারা বিশ্বে মোবাইল কলরেটের ক্ষেত্রে এই ব্যবস্থা আছে বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরও জানান, আমরা অনেক দিন ধরে স্টাডি করছিলাম, এর ফলে এখন অন্য অপারেটরগুলো ব্যবসা করতে পারবে। এখন যেকোন অপারেটরে ফোন করলে প্রতি মিনিট রাত-দিন ৪৫ পয়সা কলরেট হবে।

তবে কোনো কোনো অপারেটর যেমন গ্রামীণফোন থেকে গ্রামীণফোনে ২৫ পয়সা কলরেট ছিল, তাদের একটু অসুবিধা হবে বলে তিনি স্বীকার করেন।

কিন্তু সার্বিকভাবে গ্রাহকের সুবিধেই হবে বলে উল্লেখ করেন জহুরুল হক।

ব্যবসার হিসাব এখন হাতের মুঠোয় (কল- 01771 403 470) ক্লিক করুন

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ