রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নবী-সাহাবি নিয়ে বেফাঁস মন্তব্য, তোপের মুখে ক্ষমা চাইলেন ‘জামায়াতি’ বিশ্লেষক ১৭ জুন থেকে সারাদেশে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় শুরু প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদের সম্মতি নেই: শিক্ষামন্ত্রী আদ্-দ্বীনের শিক্ষার্থীদের ও ইন্টার্ন চিকিৎসকদের অন্য হাসপাতালে যুক্ত করার নির্দেশ বজ্রপাতে মাদরাসার শিক্ষকসহ মৃত্যু ২ জামিন পেলেন মুফতি আমির হামজা নারীদের জন্য দেড় হাজার শয্যার দুই বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনা সরকারের কওমি শিক্ষাধারায় যে সংকট বাড়ছে সৈয়দ জাফর ছাদেক রহ.: মানুষ ও মানবতার আশ্রয় মিরপুরে সাইনবোর্ড লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট ৩ মাদরাসা শিক্ষার্থী

এবারের ঈদে বড় ধরনের অপরাধ হয়নি: ডিএমপি কমিশনার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন নগরীর নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত ভালো ও কঠোর ছিল।

রোববারের ঈদে পুলিশের নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার ফলে রাজধানীতে উল্লেখযোগ্য কোন বড় অপরাধ সংঘটিত হয়নি।
রবিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘আমরা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমূখর পরিবেশে ঈদ উদযাপনের ব্যবস্থা করেছি। আমরা নিজেরা ঈদের ছুটিতে না গিয়ে সাধারণ মানুষের নামাজের নিরাপত্তা দিয়েছি। পুলিশ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে ঈদে নগরীর আইন শৃংখলা রক্ষা করেছে।’

সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আছাদুজ্জামান মিয়া বলেন, শুধু ঢাকা সিটিতে না, সারাদেশে উল্লেখযোগ্য কোন বড় অপরাধ সংঘটিত হয়নি। ঢাকার নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত ভালো ও কঠোর ছিল।

তিনি বলেন, ঈদের আগে নগরবাসী নিরাপদে গভীর রাত পর্যন্ত শপিং করে বাড়ি ফিরেছেন। আমরা বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছিলাম। ফলে নগরবাসী নিরাপদে উৎসবমূখর পরিবেশে নিজ নিজ গৌন্তব্যে ঢাকা ছেড়েছেন।

আরো পড়ুন–

সিরিয়ার গৃহযুদ্ধে অংশ নিয়েছে ৬৩ হাজারের বেশি রুশ সেনা
প্রিয়নবির স্মৃতি বিজড়িত মসজিদে নামিরা থেকে হজের খুতবা
মসজিদে নববীর অদূরে ঐতিহাসিক ৩ মসজিদ

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ