মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮


স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিএনপির শীর্ষ নেতারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপির কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসার দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠকে বসেছেন দলটির শীর্ষ নেতারা।

রোববার দুপুর ২টা ৫৫ মিনিটে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধিদল সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কক্ষে প্রবেশ করেন।

এর আগে রোববার সকালে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন জানিয়েছিল বেগম খালেদা জিয়ার চিকিৎসা বিশেষায়িত হাসপাতালে করার দাবিসহ নির্বাচন সংক্রান্ত বেশকিছু পরামর্শসহ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে দাবি জানাবে বিএনপি।

গত শুক্রবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছিলেন, কারাবন্দি বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান বিএনপি নেতারা। এ জন্য দলটির পক্ষ থেকে চিঠিও দেয়া হয়েছে।

বিসফটি কী, কিভাবে আপনার ব্যবসাকে সহজ করে? – বিস্তারিত জানুন

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ