মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের চর্চা বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বগুড়াসহ ১৩ সিটি কর্পোরেশনের নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে ‘সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন শিরকের কাছে চলে যায়’ লেবাননে ইসরায়েলি হামলা সমঝোতা চুক্তির ‘লঙ্ঘন’ হিসেবে বিবেচিত হবে: আরাগচি জিহাদ, খেলাফত ও ক্ষমতার রাজনীতি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে মাইক্রোবাস, হতাহত ১১ ইরান বন্দরে মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহার, জাহাজ চলাচল শুরু ক্যালিফোর্নিয়ায় যুদ্ধ বিমান বিধ্বস্ত, নিহত ৮ ‘খুলনা উন্নয়ন কর্তৃপক্ষে’র নতুন চেয়ারম্যান শফিকুল আলম মনা নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে সিলেটে আওয়ামী লীগের বিক্ষোভ, আটক ৪

অর্থপাচার মামলায় বিসমিল্লাহ গ্রুপের নয়জনের কারাদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মানিলন্ডারিংয়ের মামলায় বিসমিল্লাহ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক খাজা সোলেমান আনোয়ার চৌধুরী, চেয়ারম্যান নওরিন হাসিবসহ নয়জনকে ১০ বছর করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার ঢাকার ১০ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মো. আতিকুল্লাহ আসামিদের অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

এছাড়া কারাদণ্ডের পাশাপাশি মামলার অভিযোগের দ্বিগুণ (প্রায় ৩০ কোটি ৬৭ লাখ টাকা) পরিমাণ জরিমানাও করেছেন আদালত। জরিমানার এ অর্থ ৬০ দিনের মধ্যে তাদের রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে নির্দেশ দেয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত অপর আসামিরা হলেন- বিসমিল্লাহ গ্রুপের পরিচালক ও খাজা সোলেমানের বাবা সফিকুল আনোয়ার চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক আকবর আজিজ মুতাক্কি, মহাব্যবস্থাপক মোহাম্মদ আবুল হোসেন চৌধুরী, ব্যবস্থাপক রিয়াজউদ্দিন আহম্মেদ, নেটওয়ার্ক ফ্রেইট সিস্টেম লিমিটেডের চেয়ারম্যান মো. আক্তার হোসেন এবং জনতা ব্যাংকের কর্মকর্তা মোস্তাক আহমদ খান এবং এস এম শোয়েব-উল-কবীর।

মামলার বিবরণে জানা যায়, একাধিক ব্যাংক থেকে ১ হাজার ২০০ কোটি টাকা

ঋণ জালিয়াতি, মুদ্রা পাচার ও দুর্নীতির অভিযোগে ২০১৩ সালের ৩ নভেম্বর বিসমিল্লাহ গ্রুপের চেয়ারম্যান নওরিন হাসিব, ব্যবস্থাপনা পরিচালক খাজা সোলায়মান চৌধুরীসহ ৫৪ জনের বিরুদ্ধে রমনা, মতিঝিল ও নিউ মার্কেট থানায় ১২টি মামলা করে দুদক।

দুদক পরিচালক ইকবাল হোসেন তদন্ত শেষে ২০১৫ সালের বিভিন্ন সময়ে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

আজ রায় হওয়া এ মামলায় ১৫ কোটি ৩৩ লাখ টাকা পাচারের অভিযোগ আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে। মামলাটি বিচারকালে মোট ২৪ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।

দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল পরিবর্তন ডটকমকে বলেন, “বিসমিল্লাহ গ্রুপের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে মোট ১২টি মামলা করা হয়েছে। এর মধ্যে এটিই প্রথম রায়।

আদালত সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত আসামির সবাই মামলার শুরু থেকেই পলাতক রয়েছেন।

আপনার ব্যবসাকে সহজ করুন। – বিস্তারিত জানুন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ