মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সামাজিক ও ধর্মীয় মূল্যবোধের চর্চা বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বগুড়াসহ ১৩ সিটি কর্পোরেশনের নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবরে ‘সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান প্রদর্শন শিরকের কাছে চলে যায়’ লেবাননে ইসরায়েলি হামলা সমঝোতা চুক্তির ‘লঙ্ঘন’ হিসেবে বিবেচিত হবে: আরাগচি জিহাদ, খেলাফত ও ক্ষমতার রাজনীতি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে মাইক্রোবাস, হতাহত ১১ ইরান বন্দরে মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহার, জাহাজ চলাচল শুরু ক্যালিফোর্নিয়ায় যুদ্ধ বিমান বিধ্বস্ত, নিহত ৮ ‘খুলনা উন্নয়ন কর্তৃপক্ষে’র নতুন চেয়ারম্যান শফিকুল আলম মনা নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে সিলেটে আওয়ামী লীগের বিক্ষোভ, আটক ৪

বিদ্যুৎ বিভ্রাটের কবলে সংসদ ভবন, অধিবেশন মুলতবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিদ্যুৎ বিভ্রাটের কবলে পড়ে সংসদ ভবন চলতি অধিবেশন স্থগিত করতে হয়েছে। আজ মঙ্গলবার ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া সংসদের প্রশ্নোত্তরপর্ব শেষে অধিবেশন আগামীকাল বুধবার বিকেল ৫টা পর্যন্ত মুলতবি করেন।

সংসদ সূত্রে জানা যায়, আজ বিকেল পৌনে ৪টার পরে সংসদ ভবন এলাকার বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়। এ সময় সংসদ ভবনের অধিকাংশ ব্লক বিদ্যুৎবিহীন হয়ে পড়ে। সংসদ অধিবেশন ৫টায় শুরুর কথা থাকলেও বিদ্যুৎ বিভ্রাটের মধ্যেই স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে তা শুরু হয় প্রায় ১০ মিনিট পর। পরে সন্ধ্যা সোয়া ৬টার দিকে প্রশ্নোত্তর পর্ব শেষ হলে তখন ডেপুটি স্পিকার দিনের অন্যান্য কার্যসূচি স্থগিত করেন।

ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া গণমাধ্যমকে জানান, মেঘনাঘাট বিদ্যুৎ কেন্দ্রে সমস্যার হওয়ার কারণে সংসদে এ বিদ্যুৎ বিভ্রাট হয়েছে। এটা ডিজাস্টার। এই কারণে অধিবেশন মুলতবি করা হয়।

অধিবেশন মুলতবি ঘোষণার পর সন্ধ্যা ৭টার দিকে সংসদ ভবনের বিভিন্ন ব্লকে বিদ্যুৎ ফিরতে শুরু করে।

সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা জানান, বিদ্যুৎ বিভ্রাট শুরু হলে অধিবেশন কক্ষ এবং প্রয়োজনীয় কয়েকটি ব্লকে জেনারেটরের মাধ্যমে কাজ চালানো হয়।

আরও পড়ুন: ১৬৮১ মাদরাসার উন্নয়নে ৫৯১৮ কোটি টাকা বরাদ্দ

আপনার ব্যবসাকে সহজ করুন। – বিস্তারিত জানুন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ