শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

শান্তা আমানাহ শরীয়াহ ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ‘শান্তা আমানাহ শরীয়াহ ফান্ড’ নামের একটি বে-মেয়াদি মিউচ্যুয়াল ফান্ডের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার বিএসইসির চেয়ারম্যান ড. এম. খায়রুল হোসেনের সভাপতিত্বে ৬৬১তম কমিশন সভায় মিউচ্যুয়াল ফান্ডটির খসড়া প্রসপেক্টাস অনুমোদন করা হয়।

বিএসইসি জানিয়েছে, এই মিউচ্যুয়াল ফান্ডের প্রাথমিক লক্ষ্যমাত্রা ৩০ কোটি টাকা। এর মধ্যে ফান্ডটির উদ্যোক্তা শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড ৩ কোটি টাকা দেবে। বাকি ২৭ কোটি সকল বিনিয়োগকারীর জন্য বরাদ্দ থাকবে।

বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ করা অংশ ইউনিট বিক্রির মাধ্যমে উত্তোলন করা হবে। ফান্ডটির প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা। বে-মেয়াদি ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক হিসেবে রয়েছে শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড। আর ট্রাস্টি এবং কাস্টডিয়ান হিসেবে আছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ।

দেশে এই প্রথম সংসদ নির্বাচনে প্রতিবন্ধী প্রার্থী

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ