শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

স্পেনে প্রিন্সিপাল হাবীবুর রহমানের মাগফিরাত কামনায় দুয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরাতে মুস্তাক্বীম বার্সেলোনা, স্পেনের উদ্যোগ প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান রহ. এর রুহের মাগফিরাত কামনা করে তাৎক্ষানিক আলোচনা ও দু’আ মাহফিল আয়োজন করা হয়।

১৯ আক্টোবর শুক্রবার বাদ আসর শাহজালাল জামে মসজিদ বার্সেলোনায় মাওলানা আজমুল ইসলাম সেলিমের পরিচালনায় ও মাওলানা আব্দুল আহাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়
মরহুম প্রিন্সিপাল আল্লামা হাবীবুর রহমানের বর্ণাঢ্য জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচন করা হয়।

বক্তাগণ বলেন, তিনি ছিলেন বাতিলের বিরুদ্ধে বলিষ্ট হুঙ্কার। পৃথিবীর কোথাও ইসলাম আর মুসলমানের সংকটে তিনি অগ্রনি ভূমিকা পালন করতেন। তার এ অবদান শোধ হওয়ার নয়।

তারা বলেন, জাতি সত্যিকারের একজন অভিভাবক হরালো। যা সহজে পূরণ হওয়ার নায়।

আলোচনায় অংশগ্রহণ করেন, শাহজালাল মসজিদের ইমাম ও খতিব মাওলানা ইসমাঈল আহমদ, সান্তাকলমা মসজিদের ইমাম মাওলানা ইমদাদুল হক, সিরাতে মুস্তাকিম অর্থ সম্পাদক মাওলানা বাদরুল হক, বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা রায়হান আহমদ, ইসলামিক ফোরাম বার্সেলোনার সেক্রেটারী মাসুম আহমদ, কমিউটি নেতা হাজি আবু বকর, শাহজালাল মসজিদের পেশ ইমাম নজমুল ইসলাম, সিরাতে মুস্তাকীমের সদস্য মাওলানা মাসউদ আহমদ, মাওলানা আবদুল মালিক, মাওলানা নাসির উদ্দিন, মাওলানা নেসার আহমদ, ইসলামিক ফোরাম নেতা সামসুর রাহমান, বিশিষ্ট সংগঠক রুহুল আমিন, বিশিষ্ট ব্যবসায়ী সুহেল আহমদসহ  কমিউনিটি ব্যক্তিত্বগণ।

পরিশেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দু’আ পরিচালনা করেন প্রিন্সিপালের হতে গড়া ছাত্র দারুল কোরআন ইসলামিক সেন্টারের ইমাম ও খতিব হাফিজ মাওলানা আব্দুল কাদির আল মাহদি।

উল্লেখ্য, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির প্রিন্সিপাল হাবীবুর রহমান ইন্তেকাল করেন। সিলেট আলিয়া মাদরাসা মাঠে তার জানাজায় অংশ নেন লাখো মানুষ।

সিলেটের আলেম জনতা মেয়র সাংসদ, জলে ভেজা সবার চোখ

হৃদয়ে প্রিন্সিপাল

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ