শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শ্রমিকরা কাজে না ফিরলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের সিদ্ধান্ত বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রীসহ বাংলাদেশের তিনজন  আওয়ার ইসলাম সিরাত প্রতিযোগিতায় পুরস্কার পাচ্ছেন ৭৫ জন, অনুষ্ঠান ১৯ নভেম্বর সরকারের ব্যর্থতায় খুলনা সন্ত্রাসের অভয়ারণ্য: শায়খে চরমোনাই অসুস্থতার কারণে বাংলাদেশে আসতে পারেননি মাওলানা মাহমুদ মাদানী মসজিদে নববির আশপাশে বসল স্বয়ংক্রিয় সুগন্ধি ছড়ানোর যন্ত্র ‘কারাবাসের দিনলিপি’ বইয়ের পাঠ উন্মোচন ১৯ নভেম্বর হাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদরাসা ছাত্রের মৃত্যু সাইয়েদ আরশাদ মাদানির সুস্থতা কামনায় মাওলানা বাহাউদ্দীন যাকারিয়ার দোয়ার আহ্বান বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় উপমহাদেশের একঝাঁক আলেম

ভারতে ক্যালিগ্রাফি প্রদর্শনীতে মাহবুব মুর্শিদের ক্যালিগ্রাফি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আমিনুল ইসলাম হুসাইনী: লিভিং আর্ট' বা জীবন্ত শিল্পকলা হিসেবে পরিচিত ক্যালিগ্রাফির নান্দনিক উপস্থানে ভারতের জয়পুর রাজ্যে অনুষ্ঠিত হয়ে গেল 'আন্তর্জাতিক ক্যালিগ্রাফি প্রদর্শনী ২০১৮'।

গত ১৭ অক্টোবর ভারতের জওহরলাল কেন্দ্রে শুভ উদ্বোধন এই প্রদর্শনীর। ১৭-২১ এই ৫দিনের প্রদর্শনীতে অংশগ্রহণ করে ২৪ টি দেশ। বাংলাদেশের হয়ে অংশগ্রহণ করেছেন ক্যালিগ্রাফার মাহবুব মুর্শিদ।

উল্লেখ্য, বাংলাদেশে যে কয়েকজন শিল্পী ক্যালিগ্রাফি শিল্প নিয়ে চর্চা ও নিরীক্ষা করে যাচ্ছেন তাদের মধ্যে শিল্পী মাহবুব মুর্শিদ অন্যতম। শিল্পী মাহবুব মুর্শিদের ক্যালিগ্রাফি পেইন্টিং দেশের বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান,ব্যাংক,হাসপাতালসহ নানা স্থানে শোভা পাচ্ছে।

এছাড়া ইরান কালচারাল সেন্টারের আমন্ত্রণে ইরানে ভ্রমণ করেছেন এবং ইন্ডিয়ার আজমীর শরীফেও তার ক্যালিগ্রাফি প্রদর্শিত হয়েছে।

বর্তমানে এই শিল্পী একটি একক ক্যালিগ্রাফি পেইন্টিং প্রদর্শনী করার জন্য রঙ-তুলি আর নানা মাধ্যম নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

আরও পড়ুন: অ্যারাবিক ক্যালিগ্রাফিতে ধর্মীয় প্রশান্তি অনুভব করি: আফসানা মিমি

-এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ