বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি

মিয়ানমারের ৫ জেনারেল নিষিদ্ধ হলেন অস্ট্রেলিয়ায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিয়ানমারের ৫ জেনারেলকে সর্বেোতভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া সরকার। আরাকানের মুসলমানদের ওপর জাতিগত নিধনের প্রতিক্রিয়ায় দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয় থেকে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের পদক্ষেপ অনুসরণ করে মঙ্গলবার অস্ট্রেলিয়া এক ঘোষণায় জানায়, রোহিঙ্গা মুসলমানদের ওপর নৃশংসতা পরিচালনায় একটি বিশেষ অভিযানের নির্দেশ দেয়া একজন লেফটেন্যান্ট জেনারেলসহ এসব সেনা কর্মকর্তাদের সম্পদ জব্দ করা হবে।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী মারেইস পেইন বলেন, অং কেইউ জো, মোং মোং সোয়ে, অং অং, থান ও এবং কিং মোং সোয়ে রাখাইনে মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী। তাদের নেতৃত্বে একটি সেনা ইউনিট রোহিঙ্গা নিপীড়ন চালিয়েছে।

ইতিমধ্যে এ পাঁচ কর্মকর্তার মধ্যে কয়েকজন পদত্যাগ করেছেন বলে জানা গেছে। অস্ট্রেলিয়া তাদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞাও আরোপ করেছে।

গত বছরের আগস্টের শেষ দিকে মিয়ানমার সেনাবাহিনীর বর্বর অভিযানের মুখেই দেশটির উত্তরাঞ্চলীয় রাখাইন রাজ্য থেকে প্রায় সাত লাখ রোহিঙ্গা অধিবাসী প্রতিবেশী বাংলাদেশে পালিয়ে আসেন।

এর আগে মিয়ানমার সেনাবাহিনীর ৩৩ ও ৯৯ পদাতিক ডিভিশন রোহিঙ্গা বিরোধী ওই অভিযানটি চালায় বলে রয়টার্সের এক অনুসন্ধানে বেরিয়ে এসেছে।

‘২৬ অক্টোবর নির্বাচনকালীন মন্ত্রিসভার আকার জানা যাবে’

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ