শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

জাতীয় সংসদে বিশ্বের সবচেয়ে লম্বা মানুষ, ছবি তোলার হিরিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বের সবচেয়ে দীর্ঘকায় মানুষটি আমাদের বাংলাদেশের। আর আজ সে জাতীয় সংসদ মাতালো নিজের উপস্থিতিতে। প্রধানমন্ত্রী তাকে স্বাগত জানিয়েছেন।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বড়বিল গ্রামের জিন্নাত আলী তিনি। তার চিকিৎসার দায়িত্বও নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৮ ফুট ৬ ইঞ্চি উচ্চতার ২২ বছর বয়সী এই যুবক বর্তমানে শারীরিক বিভিন্ন সমস্যায় ভুগছেন।

বুধবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে জিন্নাত আলীকে কক্সবাজার-৩ আসনের সরকার দলীয় সংসদ সদস্য সাইমুর সরওয়ার কমল তাকে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করানোর জন্য নিয়ে আসেন।

উদ্দেশ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করা। বর্তমানে শারীরিক বিভিন্ন সমস্যায় ভুগছেন তিনি। প্রধানমন্ত্রী তার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বলে জানা গেছে।

এদিকে জিন্নাত আলীকে সংসদে নিয়ে আসার সঙ্গে সঙ্গে চারদিকে হইচই পড়ে যায়। তিনি যেখানেই যাচ্ছিলেন অসংখ্য মানুষ তাকে ঘিরে ধরছিলেন। তাকে একনজর দেখতে ভিড় করেন মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্যরাও।

জিন্নাত আলী যখন সংসদ থেকে বের হয়ে যাচ্ছিলেন তখন সংসদে প্রবেশের গেটে তাকে মাথা নিচু করে বের হতে দেখা যায়। তার সঙ্গে ছবি তোলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সংসদ সদস্য নাহিম রাজ্জাক ও অনুপম শাহজাহান জয়।

শুধু তাই নয়, জিন্নাত যখন সংসদের ক্যান্টিনে যান তখন অন্যান্য দর্শনার্থীদের সঙ্গে সংসদ সদস্যরাও ভিড় করেন তাকে দেখার জন্য। তারা ছবিও তোলেন তার সঙ্গে।

জিন্নাতের সঙ্গে ছবি তোলার পর জুনাইদ আহমেদ পলক বলেন, জিন্নাত একটু অসুস্থ। আমি তাকে কিছু আর্থিক সহায়তা করলাম। প্রধানমন্ত্রী তার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন।

প্রসঙ্গত, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী, বর্তমান বিশ্বের সবচেয়ে লম্বা জীবিত মানুষ তুরস্কের সুলতান কশেন। তার উচ্চতা ৮ ফুট ৩ ইঞ্চি। তিনি ১৯৮২ সালে জন্মগ্রহণ করেন।

২০০৯ সালের সেপ্টেম্বরে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস তাকে পৃথিবীর সবচেয়ে দীর্ঘকায় ব্যক্তির স্বীকৃতি দেয়। আর কশেনের চাইতেও তিন ইঞ্চি লম্বা এক যুবকের সন্ধান মিলেছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বড়বিল গ্রামে। তার নাম জিন্নাত আলী। তিনি ওই এলাকার বর্গাচাষি আমির হামজার ছেলে। বয়স তার ২২ বছর। উচ্চতা ৮ ফুট ৬ ইঞ্চি।

আরো পড়ুন-
‘ছেলেরা আমার গায়ে হাত দিলে বিচ্ছিরি লাগে’
অশ্লীল যুগের পার্শ্ব চরিত্রের আদিম যুগের নির্যাতন
বন্ধ হলো জামালপুরে নিজামুদ্দীনপন্থীদের ইজতেমা

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ