শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

বহুমুখী পণ্য উৎপাদনের আহ্বান প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশকে এগিয়ে নিতে রপ্তানী-চাহিদা অনুযায়ী বহুমুখী শিল্প পণ্য উৎপাদনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সকালে, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-ডিসিসিআই-এর ছয় দশক পূর্তি ডেসটিনেশন বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

তিনি বলেন, বিশ্বের সম্ভবনার কথা মাথায় রেখে বাণিজ্য সম্প্রসারণের জন্য যুগোপযোগী কর্মপন্থা নির্ধারণ করতে হবে। ব্যবসার সুযোগ সৃষ্টিতে সরকারের নানা উদ্যোগ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে।

আগামী অর্থবছরে ৮ দশমিক দুই পাঁচ ভাগ প্রবৃদ্ধি অর্জন হবে বলেও আশা করেন প্রধানমন্ত্রী। সেই সাথে ২০৫০ সালে বাংলাদেশ ২৩তম অর্থনীতির দেশে পরিণত হবে বলেও জানান শেখ হাসিনা।

দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে ডিসিসিআই।

আরো পড়ুন-
‘সব ইহুদিকে মরতে হবে’ বলেই গুলি, নিহত ১০
বিশ্বসেরা প্রভাবশালী মুসলিমের তালিকায় মাহমুদ মাদানী
বিমান বানালেন চীনের এক রসুন চাষী

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ