শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পর্যায়ক্রমে দেশের সব ইমাম-মুয়াজ্জিন সরকারি ভাতা পাবেন মুফতি তাকী উসমানীর আগমন ঘিরে সিলেটে মতবিনিময় সভা ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল শ্রমিকরা কাজে না ফিরলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের সিদ্ধান্ত বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রীসহ বাংলাদেশের তিনজন  আওয়ার ইসলাম সিরাত প্রতিযোগিতায় পুরস্কার পাচ্ছেন ৭৫ জন, অনুষ্ঠান ১৯ নভেম্বর সরকারের ব্যর্থতায় খুলনা সন্ত্রাসের অভয়ারণ্য: শায়খে চরমোনাই অসুস্থতার কারণে বাংলাদেশে আসতে পারেননি মাওলানা মাহমুদ মাদানী মসজিদে নববির আশপাশে বসল স্বয়ংক্রিয় সুগন্ধি ছড়ানোর যন্ত্র ‘কারাবাসের দিনলিপি’ বইয়ের পাঠ উন্মোচন ১৯ নভেম্বর

মিরপুরে মার্কেটে আগুনে কাপড়ের দোকান পুড়ে ছাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিরপুর-২ নম্বরে একটি মার্কেটে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে গেছে।

সোমবার সকাল ৯টার দিকে সুইমিংপুলের বিপরীত পাশে নতুন পানির পাম্পসংলগ্ন ওই মার্কেটটিতে আগুন লাগে। এতে মার্কেটের তিনটি রেডিমেট কাপড়ের শোরুম পুড়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, একতলা মার্কেটটিতে সকাল ৯টার দিকে আগুন লাগে। আগুন লাগার সময় মার্কেটটি তালাবদ্ধ ছিল। তবে আগুন লাগার কারণ এখনও কেউ জানাতে পারেনি।

আগুনে টেক্স পয়েন্ট, কালারস ও ব্যাং নামে তিনটি রেডিমেট কাপড়ের শোরুম পুড়ে ছাই হয়ে গেছে। এ ছাড়া ‍মার্কেটের ভেতরে দুটি চায়ের দোকান ও একটি মোটর পার্টসের দোকানও পুড়ে গেছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

শোকরানা মাহফিল থেকে আলেমদের যত প্রস্তাব


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ