শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পর্যায়ক্রমে দেশের সব ইমাম-মুয়াজ্জিন সরকারি ভাতা পাবেন মুফতি তাকী উসমানীর আগমন ঘিরে সিলেটে মতবিনিময় সভা ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল শ্রমিকরা কাজে না ফিরলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের সিদ্ধান্ত বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রীসহ বাংলাদেশের তিনজন  আওয়ার ইসলাম সিরাত প্রতিযোগিতায় পুরস্কার পাচ্ছেন ৭৫ জন, অনুষ্ঠান ১৯ নভেম্বর সরকারের ব্যর্থতায় খুলনা সন্ত্রাসের অভয়ারণ্য: শায়খে চরমোনাই অসুস্থতার কারণে বাংলাদেশে আসতে পারেননি মাওলানা মাহমুদ মাদানী মসজিদে নববির আশপাশে বসল স্বয়ংক্রিয় সুগন্ধি ছড়ানোর যন্ত্র ‘কারাবাসের দিনলিপি’ বইয়ের পাঠ উন্মোচন ১৯ নভেম্বর

ডাকাতির প্রস্তুতিকালে টাঙ্গাইলে আটক ৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টাঙ্গাইলে ডাকাতির প্রস্তুতিকালে আন্তজেলা ডাকাত দলের ছয় সদস্যকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার দিবাগত রাতে টাঙ্গাইল সদর উপজেলার শান্তিকুঞ্জ মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি ছুরি, একটি চাপাতি, একটি কিরিচ ও একটি লোহার রড উদ্ধার করা হয়।

আটকরা হলেন টাঙ্গাইল শহরের থানা পাড়ার শহিদুল ইসলাম স্বাধীনের ছেলে শাহেদ (৩৮), একই এলাকার আফজাল হোসেনের ছেলে সম্রাট (৩০)।

দুলু শেখের ছেলে জাহাঙ্গীর (২৫), আকুর টাকুর পশ্চিম পাড়ার মফেজের ছেলে কালু মিয়া (৩০), বেপারীপাড়ার স্বপনের ছেলে রানা (২৯) এবং দিঘুলিয়ার মীর বাবুল মিয়ার ছেলে মীর আক্তার হোসেন (৩১)। এদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

শুক্রবার দুপুরে টাঙ্গাইল মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান ডাকাত সদস্যদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শান্তিকুঞ্জের মোড়ে এলাকায় ১৪ থেকে ১৫ ডাকাত দলের সদস্য ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ছয় ডাকাত সদস্যকে আটক করা হয়।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকি সদস্যরা পালিয়ে যায়। আটকদের কাছ থেকে ডাকাতির বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় শুক্রবার মামলা দায়ের করা হয়েছে বলে ওসি জানান।

সুষ্ঠু নির্বাচনে সম্পাদকদের সহযোগিতা চাইল ঐক্যফ্রন্ট


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ