শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পর্যায়ক্রমে দেশের সব ইমাম-মুয়াজ্জিন সরকারি ভাতা পাবেন মুফতি তাকী উসমানীর আগমন ঘিরে সিলেটে মতবিনিময় সভা ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল শ্রমিকরা কাজে না ফিরলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের সিদ্ধান্ত বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রীসহ বাংলাদেশের তিনজন  আওয়ার ইসলাম সিরাত প্রতিযোগিতায় পুরস্কার পাচ্ছেন ৭৫ জন, অনুষ্ঠান ১৯ নভেম্বর সরকারের ব্যর্থতায় খুলনা সন্ত্রাসের অভয়ারণ্য: শায়খে চরমোনাই অসুস্থতার কারণে বাংলাদেশে আসতে পারেননি মাওলানা মাহমুদ মাদানী মসজিদে নববির আশপাশে বসল স্বয়ংক্রিয় সুগন্ধি ছড়ানোর যন্ত্র ‘কারাবাসের দিনলিপি’ বইয়ের পাঠ উন্মোচন ১৯ নভেম্বর

১৯ প্রার্থী চূড়ান্ত করেছে খেলাফত মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৯টি আসনে দলীয় মনোনয়ন চূড়ান্ত করেছে ২০ দলীয় জোটের শরিক দল খেলাফত মজলিস। চূড়ান্ত মনোনয়নপ্রাপ্তদের চিঠি দিয়েছে দলটির আমির মাওলানা মুহাম্মদ ইসহাক।

আজ সোমবার (২৬ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় দলটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, খেলাফত মজলিসের মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ করেন ৫৭ জন। এর মধ্যে এ পর্যন্ত যে ১৯ জনকে খেলাফত মজলিসের পক্ষ থেকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে।

মনোনয়নপ্রাপ্তরা হলেন, কুমিল্লা-৭ আসনে হাফেজ মাওলানা নোমান মাযহারী, মৌলভীবাজার-৩ আসনে মাওলানা আহমদ বিলাল, সিলেট-৩ আসনে দিলওয়ার হোসাইন, ঢাকা-১৮ আসনে মাওলানা সাইফ উদ্দিন আহমদ খন্দকার।

নারায়ণগঞ্জ-৫ আসনে হাফেজ কবির হোসেন, চট্টগ্রাম-৫ আসনে মাওলানা মুফতি শিহাবুদ্দীন, পাবনা-২ আসনে মুহাম্মদ রওশন আলী মাস্টার, কুড়িগ্রাম-৪ আসনে মাওলানা আবু সাঈদ, রংপুর-৩ আসনে অধ্যাপক তৌহিদুর রহমান রাজু।

বরিশাল-৪ আসনে অধ্যাপক রুহুল আমিন কামাল, ময়মনসিংহ-১ আসনেঅ্যাডভোকেট মুহাম্মদ রফিকুল ইসলাম, নোয়াখালী-৪ আসনে মাওলানা আবদুল আলী আরমান,দিনাজপুর-৩ আসনে আ ক ম খাদেমুল ইসলাম।

হবিগঞ্জ-৪ আসনে দলটির মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, টাঙ্গাইল-৭ আসনে মাওলানা সৈয়দ মজিবর রহমান, খুলনা-৪ আসনে মাওলানা সাখাওয়াত হোসাইন, হবিগঞ্জ-২ আসনে মাওলানা আবদুল বাসিত আজাদ, সুনামগঞ্জ- ৫ আসনে মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন, সিলেট-২ আসনে মুহাম্মদ মুনতাসির আলী।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ