বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড়

ছিনতাইয়ের অভিযোগে জাবির ৫ শিক্ষার্থী বহিস্কার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কর্মীসহ ৫ শিক্ষার্থীকে বহিষ্কার করেছে  বিশ্ববিদ্যালয় প্রশাসন। ক্যাম্পাসের ভেতরে ছিনতাইয়ের অভিযোগে তাদের বহিস্কার করা হয়েছে ।

গতকাল সোমবার বিকেলে শৃঙ্খলা কমিটির সভায় তাদের বহিস্কারের সুপারিশ করা হলে সন্ধ্যায় এক জরুরি সিন্ডিকেট সভায় বহিস্কারাদেশ দেয়া হয়। রেজিস্ট্রার রহিমা কানিজ বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন ।

বহিষ্কৃতরা হলেন, লোকপ্রশাসন বিভাগের ইয়া রাফিউ শিকদার, মুস্তাফিজুর রহমান ও সোহেল রানা। এ তিনজনকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। তারা শহীদ রফিক জব্বার হলের আবাসিক শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট।

অপরদিকে বাংলা বিভাগের আসিফ আহমেদ ও সজীব কাজীকে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত সবাই প্রথম বর্ষের (৪৭ ব্যাচ) শিক্ষার্থী। একই সঙ্গে বহিষ্কৃতদের হলের সিট বাতিল করেছে সিন্ডিকেট।

আজীবন বহিষ্কৃত তিনজন আগে থেকেই ছিনতাই, সাংবাদিকদের মারধর ও ছাত্রী লাঞ্ছনার অভিযোগ রয়েছে। সর্বশেষ রোববার বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেন এলাকায় সান্ধ্যকালীন কোর্সের এক শিক্ষার্থী ও তার বান্ধবীর কাছ থেকে টাকা-পয়সা ছিনতাইয়ের চেষ্টা চালায় তারা।

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ