শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পর্যায়ক্রমে দেশের সব ইমাম-মুয়াজ্জিন সরকারি ভাতা পাবেন মুফতি তাকী উসমানীর আগমন ঘিরে সিলেটে মতবিনিময় সভা ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল শ্রমিকরা কাজে না ফিরলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের সিদ্ধান্ত বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রীসহ বাংলাদেশের তিনজন  আওয়ার ইসলাম সিরাত প্রতিযোগিতায় পুরস্কার পাচ্ছেন ৭৫ জন, অনুষ্ঠান ১৯ নভেম্বর সরকারের ব্যর্থতায় খুলনা সন্ত্রাসের অভয়ারণ্য: শায়খে চরমোনাই অসুস্থতার কারণে বাংলাদেশে আসতে পারেননি মাওলানা মাহমুদ মাদানী মসজিদে নববির আশপাশে বসল স্বয়ংক্রিয় সুগন্ধি ছড়ানোর যন্ত্র ‘কারাবাসের দিনলিপি’ বইয়ের পাঠ উন্মোচন ১৯ নভেম্বর

হাসপাতালে এরশাদ, রওশন এরশাদও অংশ নিতে পারছেন না দলের কোনো কাজে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। তার স্ত্রী রওশন এরশাদও অসুস্থ হয়ে পড়ায় তিনিও দলের কোনো কর্মকাণ্ডে থাকতে পারছেন না বলে জানা গেছে।

গত রোববার অসুস্থ হয়ে পড়লে এরশাদকে রাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয় বলে জানান তার রাজনৈতিক সচিব সুনীল শুভ রায়।

সুনীল শুভ রায় জানান, এরশাদের হাঁটুতে ব্যথা। ডাক্তার বলেছেন, হাঁটাচলা না করে বিশ্রামে থাকলে তিনি ঠিক হয়ে যাবেন।

পারিবারিক সূত্রে জানা যায়, এরশাদ এবং জাতীয় পার্টির জেষ্ঠ্য কো চেয়ারম্যান রওশন এরশাদ দুজনেই বেশ অসুস্থ থাকায় দলীয় কর্মকাণ্ড পরিচালনার জন্য এরশাদ কো চেয়ারম্যান জিএম কাদেরকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগ দিতে যাচ্ছেন।

এরশাদের ঘনিষ্ঠজনরা জানান, বয়সের কারণে দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছেন এরশাদ। বিশেষ করে, তার রক্তে কখনও সোডিয়াম কমে যায়, কখনও হিমোগ্লোবিন কমে যায়। এজন্য কিছুদিন পরপরই হাসপাতালে গিয়ে তাকে রক্ত নিতে হয়।

এছাড়া সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে রুটিন চেকআপ করান এরশাদ। তার দুটো ভাল্বেই ছিদ্র রয়েছে। চিকিৎসকরা তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন।

এদিকে এরশাদের অসুস্থতা ও অন্যত্র অবস্থানকে ঘিরে সৃষ্ট জল্পনা-কল্পনার মধ্যে জাপার রাজনীতিতেও কিছু পরিবর্তন দৃশ্যমান। এরশাদের দৃশ্যমান অনুপস্থিতিতে দলে হঠাৎ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার।

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ