শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পর্যায়ক্রমে দেশের সব ইমাম-মুয়াজ্জিন সরকারি ভাতা পাবেন মুফতি তাকী উসমানীর আগমন ঘিরে সিলেটে মতবিনিময় সভা ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল শ্রমিকরা কাজে না ফিরলে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের সিদ্ধান্ত বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রীসহ বাংলাদেশের তিনজন  আওয়ার ইসলাম সিরাত প্রতিযোগিতায় পুরস্কার পাচ্ছেন ৭৫ জন, অনুষ্ঠান ১৯ নভেম্বর সরকারের ব্যর্থতায় খুলনা সন্ত্রাসের অভয়ারণ্য: শায়খে চরমোনাই অসুস্থতার কারণে বাংলাদেশে আসতে পারেননি মাওলানা মাহমুদ মাদানী মসজিদে নববির আশপাশে বসল স্বয়ংক্রিয় সুগন্ধি ছড়ানোর যন্ত্র ‘কারাবাসের দিনলিপি’ বইয়ের পাঠ উন্মোচন ১৯ নভেম্বর

খেলাফত মজলিসের দলীয় প্রতীকে ১০, জোটে ২ পার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খেলাফত মজলিসের ১০ জন দলীয় প্রতীকে ও ২ জন জোটের যৌথ প্রার্থী হিসেবে লড়বেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০ টি আসনে খেলাফত মজলিসের দলীয় প্রতীক ‘দেওয়াল ঘড়ি’ নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করবেন- মাওলানা সৈয়দ মজিবর রহমান (টাঙ্গাইল-৭), মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন( সুনামগঞ্জ-৫), মুহাম্মদ মুনতাছির আলী (সিলেট-২)।

হাফেজ মাওলানা নোমান মাযহারী (কুমিল্লা-৭), আলহাজ্ব মোঃ দিলওয়ার হোসাইন (সিলেট-৩), মাওলানা মুফতি শিহাবুদ্দীন (চট্টগ্রাম-৫), অধ্যাপক মোঃ তৌহিদুর রহমান মন্ডল রাজু (রংপুর-৩), অধ্যাপক রুহুল আমিন কামাল (বরিশাল-৪)। হাফেজ মোঃ কবির হোসেন (নারায়নগঞ্জ-৫) ও মাওলানা আবদুল আলী আরমান (নোয়াখালী-৪)।

এ ছাড়া দলীয় সিদ্ধান্ত অনুযায়ী খেলাফত মজলিসের প্রার্থী- ড. আহমদ আবদুল কাদের (হবিগঞ্জ- ৪) ও মাওলানা আবদুল বাসিত আজাদ ( হবিগঞ্জ-২)- ২০ দলীয় জোটের যৌথ প্রার্থী হিসেবে জোটের শীর্ষ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র প্রতীক ‘ধানের শীষ’ নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করবেন।

আজ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে খেলাফত মজলিসের যে ৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন তারা হলেন- মাওলানা এস এম সাখাওয়াত হোসাইন (খুলনা-৪), মাওলানা আহমদ বিলাল (মৌলভীবাজার-৩)।

মাওলানা আবু সাইয়েদ (কুড়িগ্রাম-৪), মাওলানা সাইফ উদ্দিন আহমদ খন্দকার(ঢাকা-১৮) ও এডভোকেট মুহাম্মদ রফিকুল ইসলাম (ময়মনসিংহ-১)।

একক প্রার্থীতে নৌকা ও ধানের শীষকে ছাড়িয়ে হাতপাখা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ