বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের বাড়ল স্বর্ণের দাম নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৬৩ খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক অনুষ্ঠিত বুদ্ধিবৃত্তিক বিচ্যুতি মোকাবিলায় ভারসাম্যপূর্ণ ফতোয়ার ওপর গুরুত্বারোপ মুফতি তাকী উসমানীর

জামায়াতের আমিরসহ রাজশাহীতে আটক ৭০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজশাহীর পুঠিয়ায় নাশকতার পরিকল্পনার অভিযোগে জেলা (পূর্ব) জামায়াতের আমির মকবুল হোসেনকে (৫৫) গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ।

জেলা ও নগর পুলিশের বিশেষ অভিযানে আরও ৭০ জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে জেলা পুলিশ ৩২ জন ও নগর পুলিশ ৩৮ জনকে গ্রেফতার করে।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র সহকারী পুলিশ সুপার আবদুর রাজ্জাক খান জানান, শুক্রবার ভোরে পুঠিয়া থানা পুলিশ উপজেলার জামিরা গ্রামের নিজ বাড়ি থেকে জামায়াত নেতা মকবুল হোসেনকে গ্রেফতার করে। নির্বাচন ঘিরে নাশকতার পরিকল্পনার অভিযোগে পুলিশ তাকে গ্রেফতার করে।

তিনি আরো বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার ভোর পর্যন্ত বিভিন্ন থানা পুলিশ অভিযান চালিয়ে আরও ৩১ জনকে গ্রেফতার করেছে।

এর মধ্যে গোদাগাড়ী থানায় একজন, তানোরে পাঁচজন, মোহনপুরে তিনজন, পুঠিয়ায় তিনজন, বাগমারায় তিনজন, দুর্গাপুরে ছয়জন, চারঘাটে তিনজন ও বাঘা থানায় সাতজন।

এদিকে নগর পুলিশের বিশেষ অভিযানে ৩৮ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন আরএমপির মুখপাত্র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম। তাদের আটক করার পর থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানান তিনি।

গ্রেপ্তারি ক্ষমতা নিয়েই মাঠে নামছে সেনাবাহিনী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ