বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের বাড়ল স্বর্ণের দাম নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৬৩ খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক অনুষ্ঠিত বুদ্ধিবৃত্তিক বিচ্যুতি মোকাবিলায় ভারসাম্যপূর্ণ ফতোয়ার ওপর গুরুত্বারোপ মুফতি তাকী উসমানীর

তাবলিগের সংকট নিরসনে শাহপরীর দ্বীপে জমিয়তুল উলামার বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইকবাল আজিজ টেকনাফ >

টেকনাফ শাহপরীর দ্বীপের স্থানীয় ওলামা সংগঠন জমিতুল উলামা শাহপরীর দ্বীপর ব্যবস্থাপনায় বর্তমান তাবলিগের সংকট নিরসন কল্পে এক জরুরী বৈঠক অনুষ্ঠিত হয়।

গতকাল বৃহস্পতিবার বাদ মাগরিব বাহরুল উলুম বড় মাদরাসায় হাফেজ শফিউল আজমের কুরআন তিলাওয়াতের মাধ্যমে উক্ত বৈঠক আরম্ভ হয় ৷ বৈঠকে সভাপতিত্ব করেন, সংগঠনের সভাপতি মাওলানা জামাল উদ্দীন সভাপরিচালনায় ছিলেন, সংগঠনের সেক্রটারী হাফেজ মাওলানা এনামুল্লাহ্ ও সার্বিক সহযোগীতায় ছিলেন, সহ-সেক্রেটারী হাফেজ  ইয়াহিয়া কলিম।

বর্তমান তাবলীগের সংকট নিরসন এ বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, শাহপরীর দ্বীপ বাহরুল উলুম বড় মাদরাসার সাবেক সিনিয়র শিক্ষক, শাহপরীর দ্বীপ তিন রাস্তার মাথা বৃহত্তর জামে মসজিদের সম্মানিত খতিব, হাফেজ মাওলানা মুফতি মুহাম্মদ জুনাইদ কাসেমী।

দারুশ শরিয়াহ্ মাদরাসার প্রধান পরিচালক, মাওলানা আমান উল্লাহ্ সাঈদ আল আজিজী। আরো বক্তব্য রাখেন, জমিয়তুল উলামা শাহপরীর দ্বীপের সভাপতি মাওলানা জামাল উদ্দীন, সহ-সভাপতি মাওলানা নুরুল হক, সেক্রেটারী হাফেজ মাওলানা এনাম উল্লাহ্, দারুচ ছাক্বাফা মাদ্রাসার প্রধান পরিচালক, মাওলানা রেজাউল করিম আযাদ।

মাওলানা মুহাম্মদ আইয়ূব, মাওলানা ছৈয়দ হোসাইন, মাওলানা রফিক উদ্দীন, মাওলানা আব্দুল জলিল ও মাওলানা আব্দুল মান্নান প্রমূখ।

উপস্থিত সবার সম্মতিক্রমে সিদ্ধান্তে উপনিত হয়, আগামী কিছু দিনের মধ্যে শাহপরীর দ্বীপের সর্বস্তরের উলামায়ে কিরাম ও তাবলিগের সাথী ভাইদের নিয়ে একটি জোড় অনুষ্ঠিত হবে ৷ উক্ত বৈঠকে শাহপরীর দ্বীপের সর্বস্তরের উলামায়কেরাম উপস্থিত ছিলেন।

নির্বাচনে থাকবে ৫ লাখ আনসার: মহাপরিচালক


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ