বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

বিএনপি প্রার্থীকে হত্যার চেষ্টায় ছাত্রলীগ নেতা আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় ঢুকে প্রশাসনের সামনে বিএনপি মনোনীত প্রার্থীকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত ছাত্রলীগ নেতাকে আটক করেছে খবর পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে আগামী সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নির্বাচনে আচরণ বিধি সংক্রান্ত বিষয় নিয়ে মতবিনিময় সভা হয়।

সভাচলাকালীন সময় বিকেল সারে ৪টায় হঠাৎ সভা কক্ষে প্রবেশ করে বিএনপি মনোনীত প্রার্থী আজহারুল মান্নানের গলা চেপে ধরে হত্যার চেষ্টা চালায় রনি বিল্লাহ নামের এক ছাত্রলীগ নেতা। রনি সোনারগাঁ পৌরসভা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।

এ সময় প্রতিদ্বন্দ্বী অন্যান্য প্রার্থী ও তাদের প্রতিনিধিরা সভাকক্ষে বিক্ষোভ শুরু করে। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

বিএনপির প্রার্থী আজহারুল মান্নান জানান, আমাকে গলা চেপে হত্যা করার জন্যই এ ঘটনা ঘটানো হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি যে কতো অবনতি আজকের ঘটনায় এর প্রমাণ বলেন তিনি।

নির্বাচনে থাকবে ৫ লাখ আনসার: মহাপরিচালক


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ