বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

মেহেরপুরে বিজয় অনুষ্ঠানে ছাত্রলীগ-পুলিশ সংঘর্ষ; ওসি আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মেহেরপুর স্টেডিয়ামে বিজয় দিবসের কুজকাওয়াজ নিয়ে পুলিশ-ছাত্রলীগ সংঘর্ষ হয়েছে। এতে ওসিসহ আহত হয়েছেন অনেকে।

জানা যায়, রোববার সকালে মেহেরপুর স্টেডিয়াম মাঠে জেলা প্রশাসন আয়োজিত বিজয় দিবসের কুজকাওয়াজ অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

সংঘর্ষে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম, কনস্টেবল মোঃ রনি (২৬) ও মেহেরপুর শহরের ভূমি অফিসপাড়ার স্কুলছাত্র সুরুজ আলী (১৫) আহত হন।

তাদের মধ্যে ওসিকে প্রাথমিক চিকিৎসা এবং রনি ও সুরুজকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় জেলা ছাত্রলীগ সভাপতি আব্দুস সালাম বাঁধনসহ ৪ জনকে আটক করা হয়েছে। অন্যরা হলেন- ছাত্রলীগ কর্মী ইব্রাহীম (১৭), শিশির (১৮) ও আশিক (১৬)।

জানা যায়, কুজকাওয়াজ অনুষ্ঠানে ইব্রাহিম হোসেন নামের এক ছাত্রলীগ কর্মী ভূমি অফিসপাড়ার সুরুজ আলীকে মারধর করছিলো। এ সময় পুলিশ সদস্যরা মারধর থামাতে ছাত্রলীগ কর্মী ইব্রাহিম হোসেনকে আটক করেন। এতে স্টেডিয়ামে উপস্থিত ছাত্রলীগের নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে পুলিশের কাছ থেকে ছাত্রলীগ কর্মী ইব্রাহিমকে জোরপূর্বক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষ বাধে। সংঘর্ষ চলাকালে ওসিকে ধাক্কা দিয়ে ফেলে দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা।

সংঘর্ষে আহত এক পুলিশ কনস্টেবলকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

রাজধানীতে ঐক্যফ্রন্টের বিজয় র‌্যালি

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ