শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

ইবির প্রশাসনিক ৯ পদে পরিবর্তন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রক্টর, ছাত্র উপেদষ্টা, পরিবহন প্রশাসক ও পাঁচটি আবাসিক হলের প্রাধ্যাক্ষসহ মোট ৯ পদে পরিবর্তর করেছে প্রশাসন।

আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘প্রশাসন এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নিয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী নতুন দ্বায়িত্ব প্রাপ্তদের চিঠি পাঠানো হচ্ছে। আগামী ১ বছরের জন্য তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে।’

রেজিস্ট্রার অফিস সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ প্রক্টর পদে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. ইব্রাহিম আব্দুল্লাহ সিজার, ছাত্র উপদেষ্টা হিসেবে ইনফরমেশন অ্যান্ড কমিউনেশন বিভাগের অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মণকে দায়িত্ব দেয়া হয়েছে।

পরিবহন প্রশাসক হিসেবে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. রেজোয়ানুল ইসলাম, ছাত্র শিক্ষক কেন্দ্র মিলনায়তন কেন্দ্রের (টিএসসিসি) পরিচালক হিসেবে অধ্যাপক ইয়াসিন আলীকে দায়িত্ব দেয়া হয়েছে বলেও জানা যায়।

এছাড়া ৫ টি হলে নতুন প্রাধ্যক্ষ নিয়োগ দিয়েছেন কতৃপক্ষ। দাবি ছিল, যেসব শিক্ষক নেতারা দুই বছর একই পদে রয়েছে তাদের দপ্তর পরিবর্তন করা ও যেসব শিক্ষক নেতারা মোট ৫ বছর প্রশাসনিক পদে দায়িত্ব পালন করছে তাদের পরিবর্তে নতুনদের সুযোগ দেয়া। এসব দাবি আমলে নিয়ে প্রশাসন এ রদবদল দিয়েছেন বলে ফোরমের নেতারা গণমাধ্যমকে জানিয়েছে।

মাঠে ৬ ইসলামি দলের ৩৬৭ প্রার্থী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ