বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের বাড়ল স্বর্ণের দাম নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৬৩ খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক অনুষ্ঠিত বুদ্ধিবৃত্তিক বিচ্যুতি মোকাবিলায় ভারসাম্যপূর্ণ ফতোয়ার ওপর গুরুত্বারোপ মুফতি তাকী উসমানীর

ঢাকায় ট্রাফিক নিয়ম না মানায় ৩৩২২টি মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৩৩২২টি মামলা ও ২০,৯২,৯৬৫ টাকা জরিমানা আদায় করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ।

অভিযানকালে আরো ১৮টি গাড়ি ডাম্পিং ও ৬৫৫টি গাড়ি রেকার করা হয় বলেও খবর পাওয়া গেছে।ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, উল্লেখিত মামলা ও জরিমানা ছাড়াও উল্টোপথে গাড়ি চালানোর কারণে ৭৩৬টি গাড়ির বিরুদ্ধে মামলা।

হাইড্রোলিক হর্ণ ব্যবহার করার দায়ে ৭৩টি, হুটার ও বিকনলাইট ব্যবহার করার জন্য ৮টি এবং মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য ১৫টি গাড়ির বিরুদ্ধে মামলা করেছে ট্রাফিক বিভাগ।

ট্রাফিক আইন অমান্য করার কারণে ১৪৪২টি মোটর সাইকেলের বিরুদ্ধে মামলা ও ৭০টি মোটর সাইকেল আটক করা হয়। সেই সাথে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করার অপরাধে চালকের বিরুদ্ধে ১৮টি মামলা দেওয়া হয়।

গত ১৭ ডিসেম্বর, ২০১৮ দিনভর ডিএমপি’র ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা আদায় করা হয়।

নির্বাচনী সহিংসতায় আমরা উদ্বিগ্ন: মার্কিন রাষ্ট্রদূত