বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের বাড়ল স্বর্ণের দাম নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৬৩ খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক অনুষ্ঠিত বুদ্ধিবৃত্তিক বিচ্যুতি মোকাবিলায় ভারসাম্যপূর্ণ ফতোয়ার ওপর গুরুত্বারোপ মুফতি তাকী উসমানীর

নসিমন চালককে পেটানো সেই পৌর মেয়র আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাস্তায় প্রকাশ্যে এক নসিমন চালককে পেটানোর ভিডিও ভাইরাল হওয়া নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার মেয়র সাদেকুর রহমানকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার দিবাগত রাত পৌনে ১টার দিকে সোনারগাঁ উপজেলার গোয়ালি এলাকার নিজ বাসা থেকে তাকে আটক হয় তাকে। আটকের পর তাকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে।

গত ১৫ ডিসেম্বর (শনিবার) একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে মহাজোট মনোনীত জাতীয় পার্টির প্রার্থী লিয়াকত হোসেন খোকার পক্ষে গণসংযোগ শেষ করে নিজ গাড়িতে চড়ে বাসায় ফিরছিলেন মেয়র সাদেকুর রহমান সাদেক। এ সময় সোনারগাঁ জাদুঘরের সামনে বিপরীত দিক থেকে আসা বাঁশবোঝাই নসিমনের সঙ্গে তার গাড়ির সংঘর্ষ হয়। এতে মেয়রের গাড়ির এক পাশের রঙ উঠে দাগ পড়ে যায়।

এতে ক্ষিপ্ত হয়ে মেয়র সাদেকুর রহমান গাড়ি থেকে বের হয়ে নিজের হাতে থাকা লাঠি দিয়ে নসিমন চালক যুবককে মারতে শুরু করেন। ওই যুবক অপরাধ শিকার করে বার বার মেয়রের পা ধরে ক্ষমা চেয়েও রক্ষা পাননি।

এ ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়। শুরু হয় নিন্দার ঝড়। সবখানে মেয়রের শাস্তির দাবি ওঠে।

২৮ ডিসেম্বর ঢাকায় ঐক্যফ্রন্টের গণসমাবেশ

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ