বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের বাড়ল স্বর্ণের দাম নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৬৩ খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক অনুষ্ঠিত বুদ্ধিবৃত্তিক বিচ্যুতি মোকাবিলায় ভারসাম্যপূর্ণ ফতোয়ার ওপর গুরুত্বারোপ মুফতি তাকী উসমানীর

মুন্সীগঞ্জে বন্দুকযুদ্ধে ২ সন্ত্রাসী নিহত; গুলিবিদ্ধ ২ র‌্যাব সদস্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মুন্সীগঞ্জের সদর উপজেলায় র‌্যাবের সঙ্গে গোলাগুলিতে দুজন নিহত হয়েছেন।

মঙ্গলবার দুপুর একটার দিকে সিপাহিপাড়ার বল্লালবাড়ি এলাকায় মাদকবিরোধী অভিযানে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ল্যাংড়া খসরু ও কানা সুমন। এই ঘটনায় র‌্যাব সদস্য মোকাররম হোসেন (৪৫) ও সাফায়াত (৩১) গুলিবিদ্ধ হয়েছেন। তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সিপাহিপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়।

তবে সেখানে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি চালায়। এর জবাব দিতে গিয়ে র‌্যাবও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে দুই র‌্যাব সদস্য আহত হয়।

জানা যায়, গুলিবিদ্ধ ২ র‌্যাব সদস্যকে প্রথমে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল, পরে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়।

নিহতদের কাছ থেকে দুটি পিস্তল ও বেশকিছু ইয়াবা উদ্ধার করা হয়েছে বলেও জানান ওসি।

আরআর