বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের বাড়ল স্বর্ণের দাম নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৬৩ খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক অনুষ্ঠিত বুদ্ধিবৃত্তিক বিচ্যুতি মোকাবিলায় ভারসাম্যপূর্ণ ফতোয়ার ওপর গুরুত্বারোপ মুফতি তাকী উসমানীর

র‌্যাবের সঙ্গে ‘গোলাগুলিতে’ মুন্সীগঞ্জে নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: র‌্যাবের সঙ্গে ‘গোলাগুলিতে’ মুন্সীগঞ্জ সদর উপজেলায় দুইজন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। নিহত দুই ব্যক্তিকে সন্ত্রাসী বলে দাবি করেছে র‌্যাব কর্তৃপক্ষ।

আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে সদর উপজেলার সিপাহিপাড়ার বল্লালবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হয়েছেন ল্যাংড়া খসরু ও শ্যামল (কানা সুমন)।

এ গুলাগুলিতে র‌্যাবের সদস্য মোকাররম হোসেন (৪৫) ও সাফায়ত (৩১) র‌্যাবের দুই সদস্য গুলিবিদ্ধ হয়েছে বলে জানায় র‌্যাব।

র‌্যাব-১১-এর স্পেশাল কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ এনায়েত হোসেন মান্নান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সিপাহিপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় র‌্যাব। র‌্যাব কমান্ডার এনায়েত হোসেন মান্নান দাবি করেন, সন্ত্রাসীদের কাছ থেকে দুটি পিস্তল ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। র‌্যাব আরো জানায়ে, নিহতরা ওই এলাকার তালিকাভুক্ত সন্ত্রাসী।

নির্বাচনী সহিংসতায় আমরা উদ্বিগ্ন: মার্কিন রাষ্ট্রদূত


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ